গত মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১.৮°। তারপর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এক লাফে সেই তাপমাত্রার পারদ পৌঁছে গেল ১৪.১°-তে। আচমকা এমন পারদের উত্থানের জেরে এদিন সকাল থেকেই গরম গরম ভাব। একধরণের তাপমাত্রায় সয়ে যাওয়া শরীরে এদিন গরমের অনুভূতিটাও ছিল প্রকট। সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝা। যা এদিন উত্তরবঙ্গ ও সিকিমের ওপর দিয়ে প্রবাহিত হবে। যার জেরে মরসুমের প্রথম তুষারপাতের স্বাদ পেতে চলেছে দার্জিলিং। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমেও। এদিকে এদিন উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের দক্ষিণ অংশে প্রবল কুয়াশার দাপট রয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকে কুয়াশার দাপট বাড়িয়েছিল। পরে তা কমেও গিয়েছিল। আবার নতুন করে কুয়াশার দাপট শুরু হল। যা তাপমাত্রার পারদও চড়িয়ে দিচ্ছে।
যদিও আবহবিদরা মনে করছেন এই তাপমাত্রার পারদ বৃদ্ধি সাময়িক। কারণ পারদ আবার পড়বে। শীত এখনও বজায় রয়েছে বঙ্গে। ভরা মাঘ। তাই ঠান্ডা এখনই ছেড়ে যাচ্ছে না।
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…
ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…
পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…
ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…
এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…