Kolkata

ঠান্ডার ব্যাটিং চলছে, কলকাতা আজ ১১.৭°

একটানা ঠান্ডায় জবুথবু কলকাতার পারদ এদিন শুক্রবারের তুলনায় সামান্য কমেছে। মকরসংক্রান্তি যত এগোচ্ছে ততই ঠান্ডা হাওয়ার দাপট বাড়ছে। এরফলে ঠান্ডার কাঁপুনি ধরছে একটু বেশিই। গত শুক্রবারের তুলনায় এদিন তাপমাত্রার পারদ কমেছে দশমিক ২ ডিগ্রি। কলকাতা দাঁড়িয়েছে ১১.৭°-তে। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে রাজ্য জুড়ে শীতের নাচন অব্যাহত। সূর্য মাথার ওপর থাকলে কিছুটা উষ্ণতার পরশ লাগলেও বাকি সময়টা কনকনে ঠান্ডায় হাত পা অসাড় হয়ে যাচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা তো রয়েছেই।

এদিকে ভোর হলেও চারপাশের দৃশ্যমানতা ঠিকঠাক পেতে বেলা অনেকটাই গড়িয়ে যাচ্ছে। ভোরের ঘন কুয়াশার চাদর কাটতে ১০টা পার করছে। সূর্য তেজ বাড়ালে কমছে কুয়াশা। ফলে রাজ্য জুড়েই সকালের দিকে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। গতি থাকছে খুবই কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেটি আরও প্রকট হলে তাপমাত্রা বাড়তে পারে আগামী কয়েকদিনে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026