State

রবীন্দ্রনাথ ঠাকুরের কোষ্ঠী দেখতে চান? পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুরের কি রাশি ছিল? উত্তরটা অনেকেই জানেন যে তাঁর মীন রাশি ছিল। কিন্তু তাঁর কোষ্ঠী কেমন ছিল তা কজন জানেন? জীবনের ঠিক কোথায় তাঁর উত্থান আর কোন ক্ষেত্রে বাধা ছিল তাই বা জানা আছে কার?

এবার জেনে নিন সেই তথ্যই। ২২শে শ্রাবণকে সামনে রেখে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জন্মপত্রিকা বা কোষ্ঠী প্রকাশ করল বিশ্বভারতী। গোটা রবীন্দ্র সপ্তাহ জুড়ে অর্থাৎ ৭ দিন এই প্রদর্শনী থাকবে রবীন্দ্র ভবনে। ভবনের পুরনো তথ্যের ভাণ্ডার থেকে রাশি রাশি ঠাকুর পরিবারের তথ্যের ঝাঁপি খুলে তুলে ধরা হতে চলেছে। যার মধ্যে থাকছে কবিগুরুর জন্মপত্রিকা।

রবীন্দ্র ভবন সূত্র অনুসারে, ঠাকুর পরিবার ব্রাহ্ম হলেও তাঁরা ঠিকুজি কোষ্ঠীতে বিশ্বাস করতেন। সেইমত সব সদস্যেরই তৈরি হতে কোষ্ঠী বা জন্মপত্রিকা। জেনে নেওয়া হত জীবনের বাধাবিপত্তি।

বুধবার ২২শে শ্রাবণে একটি প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্বভারতী। সেখানেই প্রদর্শিত হচ্ছে এই কোষ্ঠী। সেইসঙ্গে প্রদর্শনীতে থাকছে দেশ বিদেশ থেকে পাওয়া তাঁর প্রতিটি ডিলিট খেতাব এবং নোবেলের মানপত্র।

Shaoni Dutta

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026