State

শ্রীনিকেতনে নতুন সংগ্ৰহালয় উপহার বিশ্বভারতীর

শান্তিনিকেতনের পর্যটকদের জন্য এবার নতুন গন্তব্য শ্রীনিকেতনের এলমহার্স্ট ক্রাফটস মিউজিয়াম। সেই সাথে জনসাধারণের সামনে প্রকাশিত হল নন্দলাল, রামকিঙ্করের নতুন শিল্পকলা।

একটা সময় ছিল যখন নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ-এর মত বিখ্যাত শিক্ষকেরা শ্রীনিকেতনের শিল্প সদনে নিয়মিত শিক্ষকতা করতেন। কলাভবনের পাশাপাশি শিল্প সদনের পড়ুয়ারাও শিল্পের হাত ধরে প্রতিষ্ঠা পাওয়ার শিক্ষা পেতেন বিশ্বভারতীর অনন্য ভাস্কর, শিল্পীদের থেকে। সেই সময় এই সব মহান ভাস্কররা পড়ুয়াদের শেখাতে গিয়েই বহু শিল্প সামগ্রির সৃষ্টি করেছিলেন।

এতকাল শান্তিনিকেতনের খোলা মাঠে সেই শিল্প সৃষ্টির নমুনাগুলিই সাধারণ মানুষ দেখতে পেতেন। শিল্প সদনে ভাস্করদের তৈরি হাতের আসল কাজগুলি রয়ে গিয়েছিল সকলের চোখের আড়ালে। এবার সেই সব শিল্পীদের শিল্পকলা দিয়ে সাজিয়ে শ্রীনিকেতনে নতুন সংগ্ৰহালয় খুলে দিল বিশ্বভারতী। সংগ্রহালয়টি উৎসর্গ করা হয়েছে শ্রীনিকেতনের অন্যতম স্থপতি এলমহার্স্টের নামে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানান যে পর্যটকদের কাছে শ্রীনিকেতনের নতুন আকর্ষণ তৈরি করতেই তাঁদের এই উদ্যোগ।

Shaoni Dutta

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026