Kolkata

বিশ্বকর্মা পুজোর আগের দিন ঘুড়ির দোকানে বেজায় ভিড়

বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে ঘুড়ির মেলা। পেটকাটি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী, মুখপোড়া আরও কত নামের ঘুড়ি যে আকাশ আলো করে থাকে তা আর নতুন করে বলার কিছু নেই। বিশ্বকর্মা পুজোর সকাল থেকেই শরতের আকাশের দখল নেয় রঙবাহারি ঘুড়ির দল। এবার আগের দিনটা রবিবার পরায় বিকেলে আকাশে দেখা মিলেছে ঘুড়ির। বিশ্বকর্মা পুজোর আগের দিন কিছুটা হাত পাকিয়ে নেওয়া বা অনুশীলন বলা যেতে পারে।

রবিবার বিভিন্ন ঘুড়ির দোকানে বিশাল ভিড়ও নজর কেড়েছে। এখন আবার নানা ধরণের মাঞ্জা এসেছে। চিরাচরিত কাচের গুঁড়োর মাঞ্জার জায়গায় এখন বাজার দখলে পাল্লা দিচ্ছে চিনের মাঞ্জা। বেশ ভাল ধার। কম দাঁত্তি পড়ে। শক্তপোক্তও বটে। ফলে অনেকেই এখন চিনা মাঞ্জার দিকে ঝুঁকেছেন। চমক রয়েছে ঘুড়িতেও। পশ্চিমবঙ্গে সাধারণত চৌকো ঘুড়ির বাজার। সে কাগজের হোক বা প্লাস্টিকের। এখন আবার সেই প্রচলিত ধরণে থাবা বসিয়েছে বিভিন্ন বাহারি ঘুড়ি। যা সবসময় চৌকো নয়। চিনে যেমন নানা ধরণের আকৃতির ঘুড়ি দেখা যায়। এখন রাজ্যের বিভিন্ন কোণাতেও ঘুড়িপ্রেমীদের হাতে সেসব ঘুড়ি শোভা পাচ্ছে। আকাশে উড়ছে। তবে এসব ঘুড়ি দিয়ে কাটাকাটির লড়াই হয়না বড় একটা। কেবলই শো পিস।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026