Kolkata

বিশ্বকর্মা পুজো, মাতোয়ারা রাজ্য

আজ বিশ্বকর্মা পুজো। সকাল থেকেই কলকারখানা থেকে বিভিন্ন অফিসে বিশ্বকর্মা পুজোর তোড়জোড় তুঙ্গে। পুজো থেকে শুরু করে দিনভর খাওয়া দাওয়া হৈহুল্লোড়ের আয়োজনও যথেষ্ট। দুপুরে কোথাও আয়োজন খিচুড়ি, ইলিশভাজার। তো কোথাও ভাত আর পাঁঠার মাংসের অঢেল বন্দোবস্ত। সারা বছরের একঘেয়ে কাজের বাইরে বেরিয়ে এই দিনটা প্রতি বছরই কল কারখানায় কাজ করা মানুষের কাছে একদম অন্যরকম। মেশিন বন্ধ। সকাল থেকেই কর্মক্ষেত্রে খুশির আবহ। অনেক জায়গায় কর্মীদের এই খুশিতে সামিল হন মালিকরাও।

এদিকে বিশ্বকর্মা পুজো মানেই আকাশ রঙিন করা ঘুড়ির বাহার। সকালের মেঘলা আকাশে এদিন ভোর থেকেই ছাদে ছাদে ঘুড়ি ওড়ানোর ঢল নজর কেড়েছে। আকাশের দিকে চেয়ে ঘুড়ি প্রেমীদের একটাই প্রার্থনা, কেটে যাক মেঘ। বৃষ্টি যেন না হয়। এই দিনটা বছরে একবারই আসে। তাই সেই খুশিটুকু উপভোগে মনে মনে ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা জানিয়েছেন তাঁরা।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026