Entertainment

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিনোদ খান্না

বয়স হয়েছিল ৭০ বছর। ভুগছিলেন ক্যানসারে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি শীর্ণকায় ছবি দেখে আঁতকে উঠেছিলেন ভারতবাসী। ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে মুম্বইয়ের হাসপাতালে তোলা সেই ছবি নিমেষে ভাইরাল হয়েছিল। এরপর মাঝে কয়েকবার তাঁর মৃত্যু নিয়ে রটনা হয়। ফলে এদিনও প্রথমে অনেকেই তাঁর মৃত্যু সংবাদে গা দেননি। পরে যদিও পরিবারের তরফে তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়।

সুদর্শন বিনোদ খান্না বলিউডে পা রাখেন ১৯৬৮ সালে। মন কা মিত তাঁর প্রথম ছবি। তারপর থেকে প্রায় ১৪০টি ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন শহুরে সুঠাম চেহারার ঝকঝকে মানুষটা। নেগেটিভ চরিত্রে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করলেও পরে হিরো হয়েছেন একের পর এক ছবিতে। অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র থেকে শাহরুখ খান, সকলের সঙ্গেই।

পঞ্জাবের গুরদাসপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে জিতে সাংসদও হন তিনি। তাঁর দুই ছেলেও বলিউডে কাজ করছেন। কিন্তু বেশ কিছুদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা অবনতি হচ্ছিল। ৩১ মার্চ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি তকরা হয় তাঁকে। তারপর এদিন তাঁর মৃত্যু হয় বেলা ১১টা ২০ মিনিটে। বিনোদ খান্নার মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা যুগের অবসান হল বলিউডে। তাঁর মৃত্যুতে বলিউড এদিন নেমে আসে শোকের ছায়া।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026