Lifestyle

১২ কোটি ৯৩ লক্ষ টাকার অন্তর্বাস

নিছকই মহিলাদের একটি অন্তর্বাস। যা তৈরি করেছে বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন ব্র্যান্ড। পুরোটা হাতে তৈরি। ব্যবহার হয়েছে হিরে, পোখরাজ ও নীলা।

ওজন ৬০০ ক্যারেট। পুরোটা হাতে তৈরি। ব্যবহার হয়েছে হিরে, পোখরাজ ও নীলা। ৬ হাজার এমন বহুমূল্য রত্ন ব্যবহার হয়েছে পুরোটা তৈরি করতে।

এগুলি বসানো হয়েছে ১৮ ক্যারেটের সোনার স্ট্রাকচারের ওপর। সবকটি রত্ন হাতে করে অত্যন্ত যত্নের সঙ্গে সেট করা। পুরোটা তৈরি করতে সময় লেগেছে প্রায় ১৫ ঘণ্টা।

নিশ্চয়ই ভাবছেন জিনিসটা কী? এটি নিছকই মহিলাদের একটি অন্তর্বাস। যা তৈরি করেছে বিশ্বের অন্যতম সেরা ফ্যাশন ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেট। যারা মূলত মহিলাদের আধুনিক ফ্যাশনের অন্তর্বাস তৈরি করেই প্রসিদ্ধ।

রত্নখচিত এই অন্তর্বাসের দামটা নিশ্চয়ই জানতে চাইবেন? ভারতীয় মুদ্রায় এই রত্নখচিত অন্তর্বাসের দাম পড়ছে ১২ কোটি ৯৩ লক্ষ টাকা! অর্থাৎ প্রায় ১৩ কোটি টাকা!

এই নয়া সিক্রেট সামনে এনেছে ভিক্টোরিয়াজ সিক্রেট। মডেল হিসাবে তারা বেছে নিয়েছে হালে সুপার মডেল আখ্যা পাওয়া লেইজ রিবেইরো-কে। ২৭ বছরের এই সুন্দরী দীর্ঘদিন ধরেই ভিক্টোরিয়াজ সিক্রেট-এর মডেল হিসাবে কাজ করছেন।

নিউ ইয়র্কে এই রত্নখচিত বহুমূল্য অন্তর্বাস নিয়ে চিত্রগ্রাহকদের মধ্যে উৎসাহের অন্ত ছিলনা। চিত্রগ্রাহকদের সবটুকু আলো শুষে নিয়েছিল লেইজ-এর পরনে থাকা এই রত্নবাস।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026