Lifestyle

অতিথিরা সঠিক সময়ে পৌঁছলে তা বেঁকা চোখে দেখা হয় এ দেশে

যে সময়ে পৌঁছনোর কথা ঠিক সেই সময় কোথাও পৌঁছনো অবশ্যই সাধুবাদের যোগ্য। এক দেশ রয়েছে যেখানে অতিথিরা সঠিক সময়ে পৌঁছলে তা কিন্তু ভাল চোখে দেখা হয়না।

কোনও অনুষ্ঠানে অতিথিদের ডাকা হলে তাঁদের সময়ও জানানো হয়। যে সময় তাঁকে আসতে বলা হয় সকলেই চাইবেন তিনি সেই সময় অনুষ্ঠানে উপস্থিত হোন। সময়ে কোথাও পৌঁছনোয় অবশ্য ভারতের একাংশের মানুষের বদনাম আছে। এ দেশে দেরিতে পৌঁছন অনেকে।

সময় সর্বদা মেনে পৌঁছনোর অনভ্যাস অনেকের আছে। সেটাকে খারাপ চোখেই নেওয়া হয়। বিশ্বের সব দেশেই সঠিক সময়ে না পৌঁছনোকে খারাপ নজরে নেওয়া হয়ে থাকে। কিন্তু বিশ্বে এমনও এক দেশ রয়েছে যেখানে সঠিক সময়ে কেউ যথাস্থানে পৌঁছলেই বরং তাঁকে খারাপ চোখে দেখা হয়।

ভেনিজুয়েলা এমন এক দেশ যেখানে অনেক জায়গায় সঠিক সময়ে পৌঁছলে ওই অতিথিকে ভাল চোখে নেওয়া হয়না। বরং বেঁকা নজরেই তাঁকে দেখেন বাকিরা।

ভেনিজুয়েলায় প্রাচীন এক ধারনা আছে যে যিনি কোথাও সঠিক সময়ে পৌঁছচ্ছেন তিনি আসলে খুবই লোভী মানুষ। তাঁর কৌতূহলেরও শেষ নেই বলে মনে করা হয়।

এ ধরনের গুণ একজন মানুষের সম্বন্ধে ধারনা খারাপই করে। অথচ কার ক্ষেত্রে তা হচ্ছে, যিনি সঠিক সময়ে কোথাও পৌঁছেছিলেন।

ভেনিজুয়েলায় নাকি কোথাও কমপক্ষে ১৫ মিনিট পরে পৌঁছনো সঠিক কাজ। নাহলে মানুষের নজরে খারাপ হতে হবে। তাই কারও নজরে যাতে খারাপ না হতে হয় তাই এখনও অনেকে সঠিক সময়ে কোথাও না পৌঁছে একটু দেরিতে পৌঁছনোর রাস্তাই বেছে নেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026