Entertainment

তিনি মুন্নি নন যে ছোট বাচ্চার জন্য বদনাম হবেন, ঋষভ পন্থকে পাল্টা জবাব উর্বশীর

ঋষভ পন্থ ও উর্বশী রাউতেলার বাকযুদ্ধ চরমে উঠেছে। ঋষভ পন্থের কড়া মন্তব্যের জবাবে এবার পাল্টা উত্তর দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

উর্বশী রাউতেলা সোশ্যাল মিডিয়ায় দাবি করেন তাঁর হোটেলের ঘরের সামনে তাঁর সঙ্গে দেখা করার জন্য এক আরপি নামে ব্যক্তি দাঁড়িয়েছিলেন। কিন্তু তিনি ঘুমিয়ে পড়ায় সেই আরপি-র সঙ্গে তাঁর দেখা হয়নি। পরে ঘুম থেকে উঠে দেখেন ১৭টি মিসড কল করেছেন ওই আরপি। পরে তাঁদের মুম্বইতে দেখা হয়।

এখন প্রশ্ন ওঠে এই আরপি আসলে কে? এই আরপি আসলে ঋষভ পন্থ বলে ধরে নেওয়া হয়। কারণ ২ জনকে এর আগে একসঙ্গে দেখা গিয়েছিল।

সেই সূত্রে ঋষভ কড়া জবাব দেন সোশ্যাল মিডিয়ায়। যা পরে তিনি মুছেও দেন। তাতে ঋষভ লেখেন, মানুষ বিখ্যাত হওয়ার জন্য ইন্টারভিউতে কিনা মিথ্যা বলে! কেবল হেডলাইন হওয়ার জন্য, নাম কেনার জন্য এতটাই তৃষ্ণার্ত। পরে উর্বশীকে বোন সম্বোধন করে লেখেন তিনি যেন তাঁর পিছু ছেড়ে দেন।

ঋষভের এই বক্তব্য উর্বশী জানার পর তিনি এবার পাল্টা উত্তর দিলেন। উর্বশীও সোশ্যাল মিডিয়ার হাত ধরে ঋষভকে ছোটু ভাইয়া বলে সম্বোধন করে লেখেন তিনি যেন ব্যাট বল খেলায় মন দেন। উর্বশী এও লেখেন, তিনি কোনও মুন্নি নন যে তাঁর মত ছোট বাচ্চার জন্য বদনাম হবেন।

চলচ্চিত্র জগতের সঙ্গে ক্রিকেট জগতের ঘনিষ্ঠতা এর আগে অনেক দেখেছেন দেশবাসী। কিন্তু এবার ২ জগতের ২ তারকার খোলাখুলি ঝগড়াও দেখে ফেললেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026