World

১৯২ কোটি টাকার একটি কয়েন, তাক লাগাল ভারতের অতিপরিচিত কোম্পানি

ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামটা শুনে ইতিহাসের পাতায় নজর দেওয়ার দরকার নেই। দ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি সংস্থা যারা একটি কয়েন বানাল ১৯২ টাকা মূল্যের।

ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামটা শুনলে ভারতীয়দের অন্তত চট করে মনে পড়ে যায় ইংরেজ শাসনের কথা। পরাধীন ভারতের কথা। কিন্তু এখনও ব্রিটেনে দ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি সংস্থা রয়েছে। যারা বিলাসদ্রব্য বিক্রি করার জন্য বিখ্যাত। সেই দ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার তৈরি করল একটি কয়েন।

এমন দামি কয়েন বিশ্বে এখনও তৈরি হয়নি। সোনা আর হিরে ঠাসা এই কয়েনটি তৈরি হয়েছে ১৮.৪৭ মিলিয়ন পাউন্ড খরচ করে। ভারতীয় মুদ্রায় যা ১৯২ কোটি টাকার প্রায় সমতুল।

রানি দ্বিতীয় এলিজাবেথ-এর মৃত্যুর ১ বছর পূর্ণ হওয়াকে সামনে রেখে সংস্থা তাঁর স্মৃতির উদ্দেশ্যে এই কয়েন তৈরি করেছে। যাতে প্রায় ৪ কেজি সোনা এবং ৬ হাজারের ওপর হিরে ব্যবহার করা হয়েছে।

নিপুণ দক্ষতায় তৈরি এই কয়েনটি কেবল রানির উদ্দেশ্যে এক অমূল্য সংগ্রহই নয়, তা বিশ্ববাসীর কাছে এখন এক দ্রষ্টব্য বস্তুও বটে। এমন একটা কয়েন তৈরি করে কার্যত তাক লাগিয়ে দিয়েছে সংস্থা।

মহার্ঘ্য সেই কয়েন, ছবি – সৌজন্যে – এক্স – @TheEastIndia

দ্যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কয়েনটির ছবি তাদের এক্স হ্যান্ডলেও ভাগ করে নিয়েছে। ফলে বিশ্ববাসী তা ছবিতে দেখার সুযোগ পেয়েছেন।

এই কয়েনটি সাধারণের দেখার জন্য রাখা হলে তাও প্রবল আকর্ষণের কেন্দ্র হতেই পারে। স্মৃতির উদ্দেশ্যে তৈরি কয়েনের জগতে এই কয়েন এক আলাদা জায়গা নিয়ে থাকবে বলেই মনে করছেন সকলে।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026