Sports

নদীই এখানে মাঠ, নদীর জলে হয় শতবর্ষ পুরনো ফুটবল ম্যাচ

নদী দিয়ে জল বয়ে যায়। সেখানে সাঁতার কেটে হাত দিয়ে বল ছোঁড়া যেতে পারে, তবে পা দিয়ে ছুটে ফুটবল কীভাবে সম্ভব। কিন্তু সেটাই শতবর্ষ ধরে সম্ভব হয়ে আসছে।

নদীর ২ ধারে তখন মানুষের ভিড় সামাল দেওয়া যায়না। নদীর ওপর যে সেতু রয়েছে সেখানেও মানুষের থিকথিকে ভিড়। সকলেই এসেছেন ফুটবল ম্যাচ দেখতে। যা কোনও মাঠে খেলা হবেনা, খেলা হবে নদীর জলে। নদীর এপার থেকে ওপার নিয়ে হয় ফুটবল।

মনে হতে পারে যে সাঁতার কেটে হাতে করে বল ছুঁড়ে ভাসমান ছোট গোলপোস্টে গোল করা বা ওয়াটার পোলো খেলার কথা বলা হচ্ছে। তা কিন্তু নয়। যেমন পায়ে করে ফুটবল খেলতে হয় এখানে নদীর জলে সেভাবেই খেলতে হয় ফুটবল।

১২০ বছর ধরে এই ফুটবল ম্যাচ চলে আসছে ‘বোর্টন অন দ্যা ওয়াটার’ গ্রামে। ইংল্যান্ডের এই গ্রামের গা দিয়ে বয়ে গেছে উইন্ডরাশ নদী। এই নদীর ২ ধারে গ্রাম। নদী সারাবছরই যেমন বয়ে চলার বয়ে চলে। নদীতে জল ভালই থাকলেও গভীরতা কম।

এই গ্রামের গা দিয়ে বয়ে যাওয়ার সময় নদীটির গোড়ালির ওপর পর্যন্ত জল থাকে। সেই জলেই হয় ফুটবল। এটা নিছক এক ফুটবল ম্যাচ নয়, এটা একটা বার্ষিক উৎসবের মতন।

কথিত আছে ১২০ বছর আগে এই গ্রামের কয়েকজন মানুষ মদ্যপান করার পর আচমকাই এই নদীর জলে ফুটবল খেলতে নেমে পড়েছিলেন। সেই থেকে এই ফুটবল ম্যাচ একটা ফুটবল ম্যাচ নয়, গ্রামের একটি পরম্পরায় পরিণত হয়েছে। যা আজও অম্লান।

২ পক্ষের ৫ জন খেলোয়াড় নদীর জলে হাবুডুবু খেয়ে এই ফুটবল ম্যাচে অংশ নেন। যা দেখার জন্য গোটা গ্রাম উপচে পড়ে নদীর ২ ধারে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026