World

সূর্যমুখীর বাগানে ঢুকেই পোশাক খুলে ফেলছেন অনেকে, চিন্তায় বাগান মালিক

সূর্যমুখীর বাগানে প্রবেশ করে মন ভাল হয়ে যায়। কিন্তু কয়েকজন অতিথি সেই ফুলে ভরা বাগানে ঢুকেই সব পোশাক খুলে ফেলছেন। সেই অবস্থায় তুলছেন ছবিও।

সূর্যমুখীর সারি চলে গেছে অনেক দূর পর্যন্ত। যেদিকেই তাকানো যায় হলুদ সূর্যমুখী যেন চেয়ে আছে হাসি মুখে। চারধার ভরে আছে সূর্যমুখীর শোভায়। সূর্যমুখী ফুলের এমনই বিশাল বাগানে অনেক সময়ই মানুষ হাজির হন মন ভাল করতে। যতদূর চোখ যায় সূর্যমুখীর সারিতে চোখ রেখে পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠতে।

এমনই কিছু পরিবার প্রথম বিষয়টি সকলের নজরে আনে। কারণ বাগানটি এতটাই বিশাল যে সেখানে কোথায় ঢুকে কে কি করছেন তা সহজে দেখা মুশকিল।

একাধিক পরিবারের অভিযোগ সূর্যমুখীর ওই বাগানে ঢুকে তাঁরা দেখেছেন কেউ কেউ পরনের সব পোশাক খুলে ফেলছেন। তারপর সম্পূর্ণ পোশাকহীন দেহে সূর্যমুখীর সঙ্গে নানা ভঙ্গিতে ছবি তুলছেন। যা তাঁদের জন্য অস্বস্তির কারণ হচ্ছে। কারণ সঙ্গে পরিবার থাকছে, ছোট ছেলেমেয়েরা থাকছে। তাদের সামনে এভাবে কেউ যদি নগ্নদেহে ছবি তোলেন তা অস্বস্তিকর বৈকি।

বিষয়টি জানার পর ওই বাগানের মালিকরাও বেশ অবাক হয়েছেন। এত বছর হয়ে গেছে তাঁদের বাগানে বহু মানুষ আসেন ঘুরতে। ছবিও তোলেন। কিন্তু এমন কাণ্ডের কথা এই প্রথম শুনছেন তাঁরা।

তাই বাগানের মালিকরা সরাসরি বোর্ড টাঙিয়ে লিখে দিয়েছেন কেউ যেন বাগানে ঢুকে এভাবে নগ্ন হয়ে ছবি না তোলেন। তাঁদের আশা তাঁদের কথা আগামী দিনে মানুষ শুনবেন।

তবে বাগান মালিকরা এটাও জানিয়েছেন ওই বিশাল বাগানে কোথায় কোন কোণায় কে যে কি করছেন সবটা নজরে রাখা প্রায় অসম্ভব। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের হেলিং দ্বীপে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026