World

ভারী হওয়ায় উড়ছে না বিমান, আজব আবদার করল বিমান সংস্থা

বিমান এতটাই ভারী যে তা নিয়ে ওড়া প্রায় অসম্ভব। এই অবস্থায় বিমান নিয়ে গন্তব্যে পৌঁছতে আজব আবদার করল বিমান সংস্থা।

বিমানটি রানওয়েতেই ঠায় দাঁড়িয়ে আছে। ওড়ার জন্য প্রস্তুতিও সম্পূর্ণ, কিন্তু উড়তে আর পারছেনা। বিমানের যাত্রীরাও কিছুটা অধৈর্য। সেই সময় পাইলট জানালেন জোরে হাওয়া বইছে। বাইরে গরমও যথেষ্ট। এই অবস্থায় বিমান নিয়ে ওড়া সম্ভব নয়। কারণ বিমানটি যাত্রীদের ভিড়ে বেশি ভারী হয়ে আছে। এই ভার নিয়ে এমন এক আবহাওয়ায় ওড়ার চেষ্টা ঝুঁকির। রানওয়ে ছোট হওয়ায় সেটা আরও ঝুঁকির।

পাইলট এটাও জানান যে তাঁর সংস্থার কাছে সবার আগে যাত্রী সুরক্ষা। তাই এখন একটাই পথ। তিনি তাঁর বিমান সংস্থার সঙ্গে কথা বলেছেন। বিমানটিকে হালকা করা দরকার। এজন্য কমপক্ষে ২০ জন যাত্রীকে নেমে যেতে হবে।

পাইলট অনুরোধ করেন যাত্রীদের মধ্যে যাঁরা স্বেচ্ছায় নেমে যাতে চান তাঁরা যেন দয়া করে নেমে যান। তাহলে বাকিদের নিয়ে বিমানটি উড়তে পারবে। যাঁরা নেমে যাবেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা করেন পাইলট।

ল্যানজেরোটি থেকে লিভারপুল যাচ্ছিল বিমানটি। বিমানটি ব্রিটিশ বিমান সংস্থা ইজিজেট-এর। রাত সাড়ে ৯টার সময় গত ৫ জুলাই ওড়ার চেষ্টা করেও বিমানটি ভারী হওয়ায় পাইলট ঝুঁকি নেননি।

যেহেতু সব যাত্রী টিকিট কেটেই বিমানে উঠেছেন তাই তাঁদের কাউকেই নেমে যেতে বাধ্য করতে পারছিলনা বিমান সংস্থা। কেউ যদি স্বেচ্ছায় নেমে যান সেই আশায় ছিলেন পাইলট থেকে সংস্থা।

অবশেষে ১৯ জন বিমানটি থেকে নেমে গেলে বিমানটি অনেকটা হালকা হয়। পাইলট বুঝতে পারেন এবার সেটি ওড়ার উপযুক্ত। তারপর রাত সাড়ে ১১টা নাগাদ বিমানটি গন্তব্যের দিকে উড়ে যায়।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026