World

সবাই দেখে ফেলল যুবরানি ডায়ানার দুষ্টুমি

বিশ্বের অন্যতম চর্চিত চরিত্র যুবরানি ডায়ানা। সেই যুবরানি ডায়ানার পাঠানো একটি দুষ্টুমি ভরা কার্ড। কি ছিল সেই কার্ডে? এবার তা দেখে ফেলল বিশ্ব।

ব্রিটিশ রাজ পরিবার তাঁর খোলামেলা আচার আচরণ নিয়ে বিরক্ত ছিল। কিন্তু বিশ্বজুড়ে বহুল চর্চিত চরিত্র ছিলেন তিনি। সেই যুবরানি ডায়ানা যে এমন এক দুষ্টুমি ভরা গ্রিটিংস কার্ড অন্য দেশের রাজাকে পাঠাতে পারেন তা অনেকেই বিশ্বাস করতে পারছেন না।

তখন গ্রিসের রাজা ছিলেন দ্বিতীয় কনস্টানটাইন। তিনিই গ্রিসের শেষ রাজা। যাঁকে সকলে চিনতেন টিনো নামে। তাঁর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল যুবরানি ডায়ানার।

সেই গ্রিসের রাজাকে যুবরানি ডায়ানা ২টি গ্রিটিংস কার্ড পাঠান। লিখে দেন কোনটা পাঠাবেন ঠিক করতে না পেরে ২টোই পাঠালেন। ২টি গ্রিটিংস কার্ডেই কার্টুনের মত করে ছবি আঁকা ছিল।

একটিতে এক তরুণীর উর্ধ্বাঙ্গে সামান্য আভরণ। নিম্নাঙ্গ দেখা যাচ্ছেনা। সে অংশ এক পুরুষের মাথা দিয়ে ঢাকা। কার্ডে লেখা পারফেক্ট ম্যানের ব্যাখ্যা কি?

অন্য কার্ডে এক পোশাকহীন পুরুষ গাছে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। যাঁর নিম্নাঙ্গ গাছের পাতা দিয়ে কোনওক্রমে ঢাকা। সেই কার্ডে লেখা অ্যাডাম কামস ফার্স্ট।

২টি কার্ড নিলামে বিক্রি হয়ে গেল। ভারতীয় মুদ্রায় দাম উঠল ৭ লক্ষ ২০ হাজার টাকার মতন। আর এই নিলামের হাত ধরে যুবরানি ডায়ানার পাঠানো এই ২টি কার্ড প্রকাশ্যেও এসে পড়ল।

ঠিক কেন এই কার্ড পাঠানো হয়েছিল তা অজানা। কখন পাঠানো হয়েছিল তাও অজানা। তবে এই ২টি কার্ড বিভিন্ন সংবাদমাধ্যমের হাত ধরে সামনে আসার পর এখন বিশ্বজুড়ে ফের একবার চর্চায় এসে পড়লেন যুবরানি ডায়ানা। প্রসঙ্গত ১৯৯৭ সালে চিত্রগ্রাহকদের গাড়ির সঙ্গে রেষারেষির সময় এক দুর্ঘটনায় মৃত্যু হয় যুবরানি ডায়ানার।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026