World

জগিং করে বিলেতের শহর পরিস্কার করছেন এ দেশের ছেলে

জগিং করা স্বাস্থ্যের পক্ষে উপকারি। একথা সকলের জানা। কিন্তু তার সঙ্গে শহর পরিস্কারের সম্পর্ক স্পষ্ট করে দিলেন এ দেশের এক তরুণ।

বিলেতের একের পর এক শহর সাফ করার চ্যালেঞ্জ নিলেন ভারতের কৃতী ছাত্র বিবেক গুরব। ব্রিটেনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে গত বছরই পড়তে গেছেন ২৬ বছরের এই তরুণ। তবে পড়াশোনার পাশাপাশি এই ১ বছরে ব্রিস্টল শহরের রূপও তিনি ফিরিয়ে দিয়েছেন। তাও আবার নেহাত জগিং করতে করতে। কীভাবে?

বিবেক ব্রিস্টলের রাস্তায় শরীর ভাল রাখতেই জগিং করতে শুরু করেন। তার আগে অ্যাপ ডেভেলপার হিসাবে পুনেতে কর্মরত থাকাকালীন তৈরি হওয়া অভ্যাসটাও তাঁর ফের মাথা চাড়া দেয়।

জগিং করতে করতে শহর সাফ করা। যাকে বলা হয় প্লগিং। জগিং করতে করতে রাস্তায় পড়ে থাকা জঞ্জাল সাফ করতে থাকা।

পুনেতে এটা শুরু করার পর বিবেক বিলেতে গিয়েও সেই একই কাজ ফের শুরু করেন। স্বাস্থ্য চর্চার সঙ্গে শহরকে দূষণমুক্ত করার কাজ করতে তিনি পাশে পান তাঁর কয়েকজন বন্ধুকেও।

গত ১ বছরে বিবেক ব্রিস্টল শহরের ৫ কেজি জঞ্জাল সাফ করেছেন। যার মধ্যে ৩ কেজিই প্লাস্টিক। বিবেকের এই উদ্যোগ গোটা ব্রিটেনের নজর কেড়েছে। ফলে বিভিন্ন শহর থেকেও তাঁর ডাক আসছে।

বিবেক পড়ার ফাঁকে ১ মাসের মধ্যে প্লগার হিসাবে বিলেতের ৩০টি শহর ঘুরে জঞ্জাল সাফের উদ্যোগ নিয়েছেন। মূল উদ্দেশ্য সহ শহরের মানুষকে প্লগিং সম্বন্ধে জাগ্রত করা, উৎসাহিত করা। যাতে তাঁরাও জগিং করতে বেরিয়ে শহরকে পরিস্কার রাখার দায়িত্ব নিজে থেকে কাঁধে তুলে নেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026