World

২টি দেশকে সঙ্গে নিয়ে রাশিয়াকে জব্দ করার পরিকল্পনা বানাল ব্রিটেন

রাশিয়ার ইউক্রেনে হামলার প্রতিবাদ করেছে ব্রিটেন সহ বিভিন্ন দেশ। এবার রাশিয়াকে জব্দ করার জন্য ৬ মুখী পরিকল্পনা তৈরি করল ব্রিটেন।

রাশিয়াকে জব্দ করতে হবে। এজন্য একটি পরিকল্পনা তৈরি করল ব্রিটেন। পরিকল্পনাটি ৬টি বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে। কানাডা ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এই পরিকল্পনা তৈরি করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

বরিস সাফ জানিয়েছেন ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে হারাতেই হবে। বরিস জনসন চাইছেন রাশিয়াকে কোণঠাসা করতে বিশ্বের সব দেশ মিলে একটি আন্তর্জাতিক মানবিক জোট তৈরি করুক।

এই জোট ইউক্রেনের সুরক্ষার স্বার্থে তাদের সমর্থন দেবে। এছাড়া রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে হবে বলেই দাবি করেছেন বরিস জনসন। বরিস আরও জানান, ন্যাটো দেশগুলির মধ্যে জোট আরও শক্তিশালী করে তুলতে হবে।

ব্রিটেন আগেই রাশিয়ার ইউক্রেন হামলার বিরুদ্ধে কড়া ভাষায় মুখ খুলেছে। যার বিরুদ্ধে রাশিয়াও হুমকির সুরেই জানিয়ে দিয়েছে যে এর ফল ব্রিটেনকে ভুগতে হবে। যদিও তাতে দমার পাত্র যে বরিস জনসন নন তা ফের একবার তিনি বুঝিয়ে দিলেন।

ইউরোপে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ব্রিটেনই। অন্য অনেক দেশ রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা করেছে, কিন্তু ব্রিটেনের মত এতটা সোচ্চার তারা নয়।

এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ১৪১টি দেশ ইতিমধ্যেই একসঙ্গে নিন্দা করেছে। আন্তর্জাতিক ফৌজদারি আদালতে ব্রিটেনের নেতৃত্বে ৩৯টি দেশ একযোগে রাশিয়ার বিরুদ্ধে ওয়ার ক্রাইমের অভিযোগ এনেছে। সব মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে আরও চাপ বাড়াচ্ছে ব্রিটেন সহ বিশ্বের বহু দেশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026