World

৫ লক্ষ টাকা মিলবে গন্ধ শুঁকলে, শর্ত দিল একটি সংস্থা

কুকুর তো অনেকেই পোষেন। কুকুরকে অনেকে রাস্তায় মলত্যাগ করতেও শেখান। কিন্তু তার গন্ধ শোঁকার উৎসাহ কারও থাকেনা। আর সেটাই হল মোটা টাকা জেতার প্রধান শর্ত।

পোষা কুকুর যখন মলত্যাগ করবে তখন সেই মলত্যাগের গন্ধ নিয়মিত শুঁকতে হবে তার মালিককে। আর তা করতে হবে টানা ২ মাস। এটা করতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন তিনি। তবে তার আগে শর্ত পূরণ করতে হবে। এমনই এক অফার নিয়ে হাজির হল এক সংস্থা। যা দেখার পর হৈচৈ পড়ে গেছে।

সংস্থার যুগ্ম কর্ণধার শিব শিবকুমার দাবি করেছেন পোষা কুকুরের মলত্যাগের গন্ধ আগের চেয়ে ভাল হবে। আর তা তার মালিক প্রতিদিন গন্ধ শুঁকতে গেলেই বুঝতে পারবেন।

ব্রিটেনের সংস্থাটি কুকুরদের জন্য খাবার তৈরি করে। তবে তাদের একটি বিশেষত্ব রয়েছে। তারা উদ্ভিদজাত জিনিস থেকে কুকুরদের খাবারটি তৈরি করে।

সহজ কথায় তারা নিরামিষ খাবার তৈরি করে কুকুরদের জন্য। যা অনেককে অবাক করতে পারে। অনেক পোষা কুকুরের মালিককে তাদের খাবার ব্যবহারে উৎসাহ নাও দিতে পারে। তাই এবার এমনই এক অবাক করা অফার নিয়ে হাজির হল তারা।

শিব শিবকুমারের দাবি, যিনি এই অফার গ্রহণ করবেন তাঁকে ২ মাস তাঁর কুকুরকে তাঁদের সংস্থা ওমনি-র খাবার খাওয়াতে হবে। কেবল ওই খাবারটিই খাবে।

এতে কুকুরের হজম শক্তি বাড়বে, তার এনার্জিও অনেকটা বেড়ে যাবে, মলত্যাগের দুর্গন্ধ অনেক কমবে, মলের রংও বদলে যাবে, এমনকি কুকুরের আচরণেও পরিবর্তন আসবে।

এছাড়া তার ঘুমের ধরন, তার গায়ে যে ফার থাকে তা আরও ভাল হবে এবং তার ওজন একদম সঠিক থাকবে। আর ২ মাস তাঁদের খাবার খাইয়ে কুকুরের সবদিক নজর করে এবং কুকুরের মলত্যাগ নিয়মিত শুঁকে তার পরিবর্তন সম্বন্ধে সংস্থাকে জানাতে হবে। তারপরই মালিক পেয়ে যাবেন ৬ হাজার ৬৮৫ ডলার। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৫ লক্ষ টাকার কিছু বেশি।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026