মিলা দেব্রিতো, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @mila.debrito
প্রথম মাতৃত্বের আনন্দ তো ছিলই। সেইসঙ্গে সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক নিয়মে তৈরি হওয়া তাঁর স্তন্যদুগ্ধকে কেবল সন্তানকে পান করানোই নয়, বিক্রির জন্যও ব্যবহার করলেন এক মহিলা। আর তাতে লক্ষ লক্ষ টাকা তিনি রোজগার করেছেন বলেও দাবি করে সকলকে চমকে দিলেন।
তিনি নিজেই তাঁর স্তন্যদুগ্ধ বিক্রির কাহিনি সামনে এনেছেন। একটি ভিডিও শেয়ার করে তিনি এই দাবি করেছেন। তাঁর দাবি তিনি পাউচে করে তাঁর স্তন্যদুগ্ধ বিক্রি করেন। যা তিনি বিক্রি করেন যাঁরা বডিবিল্ডার তাঁদের কাছে।
পেশীবহুল শরীরের খাওয়াদাওয়া কসরতে বড় সময় দেন বডিবিল্ডাররা। সেইসঙ্গে চলে হিসাব করে খাওয়া। যাঁরা বডিবিল্ডিং করেন তাঁদের পেশীবহুল শরীরের জন্য স্তন্যদুগ্ধ দারুণ একটা ফুড সাপ্লিমেন্টের কাজ করে বলে মনে করা হয়। ফলে তার চাহিদাও রয়েছে বডিবিল্ডারদের কাছে।
সেকথা মাথায় রেখেই তিনি তাঁর স্তন্যদুগ্ধ বিক্রির সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন মিলা দেব্রিতো। ইতিমধ্যেই তিনি ১০ হাজার পাউন্ড রোজগার করেছেন বলেও দাবি করেছেন মিলা। যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ১০ লক্ষ টাকার বেশি।
তিনি তাঁর স্তন্যদুগ্ধের পাউচের নাম দিয়েছে লিকুইড গোল্ড অর্থাৎ তরল সোনা। বডিবিল্ডারদের কাছে যা তরল সোনার মতই মূল্যবান। স্তন্যদুগ্ধের জন্য জিমপ্রেমী মানুষজন যথেষ্ট অর্থ ব্যয় করতেও প্রস্তুত থাকেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…