Health

করোনার ট্রায়ালে ‘বড় সাফল্য’, দাবি ব্রিটেনের বিজ্ঞানীদের

করোনার ট্রায়ালে বড় সাফল্য মিলেছে বলে দাবি করলেন ব্রিটেনের গবেষকেরা। অবিলম্বে তা করোনা রোগীদের চিকিৎসায় কাজে লাগানোর দাবি করেছেন তাঁরা।

লন্ডন : ‘রিকভারি’ নামে একটি ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল ব্রিটেনে। গবেষকদের মধ্যে ছিলেন ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। এই ট্রায়ালে একটি স্টেরয়েড ওষুধ ডেক্সামেথাসোন নিয়ে কাজ হয়েছে। গবেষকদের দাবি, এই ওষুধ অল্প মাত্রায় প্রয়োগ করলে শ্বাসকষ্টে ভোগা বা ভেন্টিলেশনে পৌঁছে যাওয়া করোনা রোগী বেঁচে যাচ্ছেন।

গবেষকদের দাবি, এই স্টেরয়েড অল্প মাত্রায় প্রয়োগে তাঁরা সাফল্য পেয়েছেন। আবার এই ওষুধ প্রয়োগ করে চিকিৎসার খরচও নগণ্য। কারণ ওষুধটিই খুব একটা দামি কিছু নয়। গবেষকরা দাবি করেছেন, এই ওষুধের প্রয়োগ করোনা রোগীদের ক্ষেত্রে নিয়মিত চিকিৎসার মধ্যে আনা হোক। যদিও সে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

গবেষকদের দাবি, ওষুধটি অত্যন্ত কম খরচে প্রয়োগ সম্ভব। এটি একটি জেনেরিক স্টেরয়েড। ডেক্সামেথাসোন করোনা রোগের চিকিৎসায় এভাবে কাজে লাগছে এটা জানতে পারা একটা বড় সাফল্য বলেই ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। আপাতত করোনা রোগে কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। কোনও ওষুধ নেই। নেই কোনও টিকা। এখন এই ডেক্সামেথাসোন করোনা রোগের চিকিৎসায় ছাড়পত্র পায় কিনা সেটা সময় বলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026