World

শর্ত সাপেক্ষে ইংল্যান্ডে খুলে যাচ্ছে কেএফসি, বার্গার কিং

করোনা বেশ কয়েকটি দেশে শোচনীয়ভাবে ছড়িয়েছে। যারমধ্যে একটি ইংল্যান্ড। সেখানে এখনও পর্যন্ত ১৩ হাজার ৭২৯ জনের প্রাণ গেছে।

ইংল্যান্ডে ৩টি ফাস্ট ফুড চেন সংস্থা সবচেয়ে জনপ্রিয়। কেএফসি, বার্গার কিং এবং প্রেট আ মানজে। এই ৩টি সংস্থাই করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে লকডাউন মেনে গত ২৩ মার্চ থেকে বন্ধ ছিল। এখন ব্রিটেন সরকার জানিয়ে দিয়েছে দেশের রেস্তোরাঁ ও পাবগুলি বন্ধ থাকবে, তবে তারা চাইলে ডেলিভারি করতে পারে। সেকথা মাথায় রেখেই এবার খুব অল্প সংখ্যায় খুলে যাচ্ছে কেএফসি, বার্গার কিং এবং প্রেট আ মানজে-র মত ফাস্ট ফুড চেনগুলির কয়েকটি আউটলেট।

এই সংস্থাগুলির তরফে জানানো হয়েছে তারা কেবলমাত্র ডেলিভারি করার জন্য খুলছে। এক্ষেত্রে যে খাবার তারা তৈরি করবে তা হবে স্বাস্থ্যবিধি মেনে। যাঁরা রান্না করবেন বা যাঁরা ডেলিভারি দেবেন, তাঁদের মাস্ক, গ্লাভস থাকবে। সুরক্ষার সবদিক তাঁদের বোঝাতে আলাদা করে ক্লাসও করাচ্ছে সংস্থাগুলি। যাঁরা কাজ করবেন তাঁরা সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখবেন। তাছাড়া রান্নার জায়গায় কঠোরভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা হবে। সংস্থাগুলি যত ধরণের খাবার বেচে তাও বেচবে না তারা। তাদের মেনুর খুব অল্প সংখ্যক খাবারই পাওয়া যাবে। এতে লকডাউনে বাড়িতে বসে থাকা মানুষের মনও কিছুটা ভাল হবে বলে মনে করছে সংস্থাগুলি।

করোনা বেশ কয়েকটি দেশে শোচনীয়ভাবে ছড়িয়েছে। যারমধ্যে একটি ইংল্যান্ড। সেখানে এখনও পর্যন্ত ১৩ হাজার ৭২৯ জনের প্রাণ গেছে। আক্রান্ত ১ লক্ষ ৩ হাজার ৯৩ জন। খোদ ইংল্যান্ডের প্রধানমন্ত্রীও রেহাই পাননি এই ভাইরাসের সংক্রমণ থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026