World

জিপিএস-এর দেখানো পথে গিয়ে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে ঢুকে পড়ল ভ্যান

জিপিএস যে সবসময় সঠিক পথে নিয়ে যায় এমনটা নয়। এবার জিপিএস-এর দেখানো পথ একটি ভ্যানকে নিয়ে গিয়ে ফেলল ফায়ারিং রেঞ্জের সামনে।

চারধারে ফাঁকা। একটি বিশাল প্রান্তর। অধিকাংশ জায়গাটাই কাদামাটিতে ভরা। প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রান্তর। সেখানেই হাজির হল একটি ভ্যান। অ্যামাজন সংস্থার একটি ডেলিভারি ভ্যান। যা কাউকে জিজ্ঞাসা করে গন্তব্যের দিকে পাড়ি দেয়নি।

কেবল জিপিএস-এর দেখানো পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছিল। সেই জিপিএস ভ্যানটিকে এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলল যেখানে মানুষ থাকেনা। চারধারে ফাঁকা ধুধু প্রান্তর। পুরোটাই প্রায় কাদামাটিতে ভরা। সেই কাদামাটিতেই আটকে গেল ভ্যানের চাকা।

শুধু কাদামাটিতে ভরা একটি প্রান্তরে আটকে পড়া একটা কথা ছিল। এক্ষেত্রে বিষয়টি আরও ঘোরাল হয়। যেখানে ওই ভ্যানটি পৌঁছয় সেটা সেনাবাহিনীর বিশেষ অঞ্চল। একটি ফায়ারিং রেঞ্জ। যেখানে সেনাবাহিনী বন্দুক চালানো অনুশীলন করে থাকে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের নির্বাচিত এই জায়গা স্বভাবতই যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে যে মানুষ থাকবেন না সেটাই স্বাভাবিক। নিছক জিপিএস-এর দেখানো পথে গিয়ে এমন এক জায়গায় পৌঁছে যায় ভ্যানটি। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের এসেক্সে।

জায়গাটি কোনও গাড়ি চলাচলের জায়গাই নয়। সেনাবাহিনী যখন বন্দুক চালানোর অনুশীলন করেনা, তখন গাইড নিয়ে এই এলাকা পার করতে পারেন সাধারণ মানুষ। তবে সে চেষ্টা সচরাচর কেউ করেননা।

সেখানে একাই ঢুকে কাদায় আটকে পড়ে ভ্যানটি। পরে অবশ্য সেটিকে উদ্ধার করা হয়। এর আগেও জিপিএস দেখানো পথে গিয়ে পুকুরে, নদীতে, খাদে পড়ে গেছে গাড়ি। এমন উদাহরণ রয়েছে। খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *