World

একটানা ৬৮৪টি গান গাইলেন এক ব্যক্তি, সময় নিলেন ৪২ ঘণ্টা

৪৮ ঘণ্টা মানে ২ দিন। এক ব্যক্তি তারমধ্যে ৪২ ঘণ্টা গান গেয়ে চললেন। তাও আবার একটানা। একটি বিশেষ ধরনের গানই গেয়ে যান তিনি।

অনেক জলসা বা অনুষ্ঠানে গায়ক গায়িকারা একের পর এক গান গেয়ে শ্রোতাদের আনন্দ দেন। তবে তা ঘণ্টা ২ বা খুব বেশি হলে আড়াই বা ৩ ঘণ্টা পর্যন্ত দীর্ঘায়ত হয়। কিন্তু কেউ যদি একটানা ১ দিন ১৮ ঘণ্টা গান গেয়ে চলেন তাহলে তো তা খবর হওয়ার দাবি রাখে।

এক ব্যক্তি সেটাই করলেন। ১ দিন ১৮ ঘণ্টা মানে প্রায় ২ দিন। ৬ ঘণ্টা কম। এই দীর্ঘ সময় ধরে একটানা গান গেয়ে চলা যাঁদের অসম্ভব বলে মনে হয় তাঁদের সামনে এ এক বাস্তব উদাহরণ। যে এটাও সম্ভব!

ডেভ পারচেজ নামে এক ব্যক্তি একটানা ৬৮৪টি গান গেয়েছেন। যা গাইতে তাঁর সময় লেগেছে ৪২ ঘণ্টা। এই গানগুলির প্রতিটিই একটি বিশেষ ধরনের। এ গান বড়দিনের বিশেষত্ব। যাকে ক্রিসমাস সং বা ক্রিসমাসের গান বলা হয়।

ইংল্যান্ডের গ্লস্টার শহরের টোস্ট স্যান্ডউইচ শপ নামে একটি দোকানে তিনি এই গানের ম্যারাথনে ব্রতী হন। সেখানেই তিনি টানা গান গাইতে থাকেন। তিনিই বিশ্বের প্রথম ব্যক্তি যিনি ম্যারাথন ক্রিসমাস গান একটানা এতটা দীর্ঘ সময় ধরে গাইলেন।

জিঙ্গল বেলের মত চেনা ক্রিসমাস গান যেমন তাঁর তালিকায় ছিল, তেমনই তাঁর কণ্ঠে ছিল নতুন যুগের ক্রিসমাস গানগুলিও। বিভিন্ন শিল্পীর গাওয়া মোট ৬৮৪টি গান টানা গেয়ে সকলকে চমকে দেন ডেভ। প্রসঙ্গত একটানা গান গাওয়ার এর আগে রেকর্ড ছিল ৪০ ঘণ্টার। সেটা ভেঙে দিলেন ইংল্যান্ডের এই মানুষটি।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026