World

বাস্তব জীবনে জেমস বন্ড সাজতে গিয়ে ধরা পড়লেন এক জেমস বন্ড ভক্ত

তিনি জেমস বন্ডের অন্ধ ভক্ত। নিজেও জেমস বন্ড হতে চাইছিলেন। জেমস বন্ড হওয়ার স্বপ্ন দেখতেন। বাস্তবে অবশ্য জেমস বন্ড সাজতে গিয়ে গারদের পিছনে জায়গা হল তাঁর।

জেমস বন্ড ০০৭। এক ব্রিটিশ সিক্রেট এজেন্ট। এই চরিত্র বিশ্বজুড়ে যুগ যুগ ধরে মানুষের মন জয় করলেও বাস্তবে জেমস বন্ড বলে কেউ নেই। এটি একটি কাল্পনিক চরিত্র। জেমস বন্ডের কাহিনি, তার ওপর সিনেমা এক ব্যক্তিকে ভয়ংকর প্রভাবিত করেছিল।

তাঁর প্রাক্তন স্ত্রীও জানিয়েছেন ওই ব্যক্তি জেমস বন্ডের সব সিনেমা দেখে ফেলেছিলেন। জেমস বন্ডের অন্ধ ভক্ত ছিলেন। আর এই অন্ধ ভক্তি থেকে তিনি নিজে নিজেকে জেমস বন্ড ভাবতে শুরু করেছিলেন।

তিনি ঠিক সেটাই করার চেষ্টাও শুরু করেন যেটা ছিল ওই কাল্পনিক ব্রিটিশ সিক্রেট এজেন্টের কাজ। নিজেকে ০০৭ করে তুলতে তিনি প্রাক্তন ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি গ্রান্ট স্যাপ্স-এর খবর ২ এজেন্টের হাতে তুলে দেন।

হাওয়ার্ড ফিলিপস নামে ওই ৬৫ বছরের বৃদ্ধের মনে হয়েছিল তিনি যে গোপন তথ্য ২ এজেন্টের হাতে তুলে দিচ্ছেন তাঁরা রাশিয়ান এজেন্ট। কিন্তু তাঁর ধারনা ছিল ভুল।

তিনি প্রাক্তন ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি-র সম্বন্ধে তথ্য আদপে ২ ব্রিটিশ এজেন্টের হাতেই তুলে দেন। যাঁদের তিনি রাশিয়ান এজেন্ট ভবে কাজটা করেন।

এই ঘটনার পরই ফিলিপসকে গ্রেফতার করে পুলিশ। তিনি যে ভিনদেশি এজেন্টের হাতে দেশের গোপন তথ্য তুলে দিচ্ছিলেন এটা তো পরিস্কার। তাই তাঁর আপাতত জায়গা হয়েছে গারদের পিছনে। তাঁর ঠিক কি শাস্তি হবে তা অবশ্য পরে ঘোষণা হবে। জেমস বন্ড সাজতে গিয়ে আপাতত জেলেই কাটাতে হবে ফিলিপসকে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026