World

বিক্রি হবে মঙ্গলগ্রহের পাথর, যে কেউ কিনতে পারেন

বিক্রি হতে চলেছে একটা পাথর। যে পাথর পৃথিবীর পাথর নয়। পাথরের টুকরোটা মঙ্গলগ্রহের। দাম কত উঠতে পারে শুনলে চমকে যেতে হয়।

মঙ্গলগ্রহের পাথর চোখের দেখা দেখতেও মানুষ উদগ্রীব। দূর থেকেও দেখার সুযোগ মেলা ভার। সেখানে কেউ চাইলে তাঁর বাড়িতেই সাজিয়ে রাখতে পারেন মঙ্গলগ্রহের পাথরের টুকরো। কারণ তা এবার বিক্রি হতে চলেছে।

নিলামে বিক্রি হবে পাথরটি। লালচে খয়েরি রংয়ের পাথরটি যে মঙ্গলগ্রহেরই তা নিশ্চিত করেছেন বিশেষজ্ঞেরা। ইংল্যান্ডে হতে চলা নিলামে যার দাম চড়তে পারে ৩৪ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে।

এখন প্রশ্ন হল ২৪.৬৭ কেজি ওজনের এই পাথরের বিশাল খণ্ডটি পাওয়া গেল কীভাবে? আফ্রিকার নাইজার নামে দেশে ২০২৩ সালে একটি উল্কাপিণ্ড এসে আছড়ে পড়ে। যা ঠান্ডা হওয়ার পর তা পরীক্ষা করে দেখা হয়।

সেই পরীক্ষায় নিশ্চিত হয় যে পাথরটি মঙ্গলগ্রহের। কোনও ধাক্কা বা অন্য কোনও কারণে মঙ্গলগ্রহ থেকে ভেঙে বেরিয়ে আসা এই পাথরটি উল্কা হয়ে আছড়ে পড়ে পৃথিবীর মাটিতে। উল্কাপিণ্ড হয়ে এর আগেও মঙ্গলগ্রহের পাথরের টুকরো এসে পড়েছে পৃথিবীতে। তবে এটাই সবচেয়ে বড় মঙ্গলের উল্কাপিণ্ড।

এটি এবার বিক্রি করা হচ্ছে। এখানে মনে হতে পারে এটা বিক্রি কেন করা হচ্ছে? এমন এক পাথর তো যাদুঘরে সাজানো উচিত। যাতে সাধারণ মানুষ থেকে পড়ুয়ারা এটি দেখার সুযোগ পান।

কিন্তু বিজ্ঞানীদের একাংশ মনে করছেন এমন মঙ্গলের পাথরের টুকরো এর আগেও এসে পড়েছে পৃথিবীতে। সেগুলি না জমিয়ে যদি কিছু বিক্রি করা যায় তাহলে যে অর্থ পাওয়া যাবে তা বিজ্ঞান চর্চাতেই কাজে আসবে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026