World

একটি ডিম বিক্রি হল ৪৩ হাজার টাকায়, বিশ্বাসই করতে চাইছেন না অনেকে

ডিমের কত দাম হতে পারে তার একটা ধারনা কমবেশি অধিকাংশ মানুষেরই রয়েছে। তাই যখন একটি ডিম ৪৩ হাজার টাকায় বিক্রি হয় তখন অবিশ্বাস্য লাগাটাই স্বাভাবিক।

ডিমের দাম কত হতে পারে? বাংলায় ডিমের দাম ৭ টাকা পার করলেই সংবাদমাধ্যমে খবর হয়ে যায়। ডিমের এতটা দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন ওঠে। সেখানে একটি ডিমের দাম কিনা ৪৩ হাজার টাকা! এমনটা হতে পারে নাকি? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এটাই ঘটেছে।

একটি ডিম নিলামে বিক্রি হয়েছে ৪৩ হাজার টাকায়। স্বভাবতই প্রশ্ন ওঠে কি আছে ওই ডিমে? সংবাদমাধ্যম বিবিসি-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের একটি ফার্মে ডিমের দায়িত্বে থাকা এক কর্মীর প্রথম নজরে পড়ে ডিমটি।

আর পাঁচটা ডিমের চেয়ে এটি আলাদা। কারণ ডিম গোল হয়না। আর এই ডিমটি একদম ঠিক বলের মত গোল। এমন ডিম কোটিতে একটা পাওয়া যায়। যা তাঁর হাতে আসে।

ঠিক এমনই একটি গোল ডিম গতবছরের ডিসেম্বরে হইচই ফেলে দিয়েছিল। সেটা পাওয়া গিয়েছিল ইংল্যান্ডের বার্কশায়ারে। এবার পাওয়া গেল ডেভনের কাছের ওই ফার্মে।

গোল ডিম কি ইংল্যান্ডেই পাওয়া যায়? এ প্রশ্নের উত্তর জানা নেই কারও। তবে কয়েক মাসের ব্যবধানে ২টি গোল ডিম পাওয়া গেল ইংল্যান্ডেই।

এবার যে গোল ডিমটি পাওয়া গেছে সেটির গুরুত্ব বুঝে সেটিকে নিলামে দেওয়া হয়। সেখানে ৫০০ ডলার দাম চড়ে এটির। ওই দামেই বিক্রি হয়ে যায়। যা ভারতীয় মুদ্রায় ৪৩ হাজার টাকার মত।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026