World

সারাজীবনের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণ, অভাবনীয় সুযোগ পেল একটি বেড়াল

সারাজীবন ট্রেনে বিনা খরচে ভ্রমণ করতে পারবে সে। এই বিশেষ সুযোগ পেল একটি বেড়াল। কি এমন করল যে এমন সুযোগ তাকে দিল রেল কর্তৃপক্ষ।

একটি বেড়াল পেল বিশেষ কার্ড। ট্রেনে ভ্রমণের কার্ড। যে সে কার্ড নয়! এই কার্ডের ভরসায় সে যতদিন বাঁচবে ততদিন ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে। কোনও খরচ করতে হবেনা। যতবার ইচ্ছে যেখানে খুশি যেতে পারবে ট্রেনে।

কিন্তু সে বেড়াল এমন কি করল যার জন্য রেল কর্তৃপক্ষ এতটা দরাজ হল তার জন্য? বেড়ালটি কিন্তু তেমন কিছুই করেনি। কেবল একা ভ্রমণ করার সাহসটা দেখিয়েছিল। ২৭ কিলোমিটার পথ সে একাই ট্রেনে ভ্রমণ করে।

একটি ট্রেনে সে ব্রিটেনের ওয়েব্রিজ স্টেশন থেকে লন্ডনের ওয়াটারলু স্টেশন পর্যন্ত একা ভ্রমণ করে। যা রেল কর্তৃপক্ষের নজর এড়ায়নি। পরে ২ বছর বয়সী টিলি নামে বেড়ালটিকে বাড়ি ফিরিয়ে আনেন তার মালিক।

যে রেলপথে টিলি একা ভ্রমণ করেছিল সেই লাইনের দায়িত্ব সামলাচ্ছে ব্রিটেনের সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। তারা ওই বেড়ালের সাহসিকতা দেখে মুগ্ধ। বেড়ালটি যাতে আগামী দিনে বিনা খরচে ট্রেনে যথা ইচ্ছা তথা ভ্রমণের সুযোগ পায় তার ব্যবস্থা তাকে উপহার হিসাবে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

টিলিকে একটি বিশেষ কার্ড ইস্যু করেছে তারা। ফলে আগামী দিনে ব্রিটেনের সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের আওতায় থাকা এলাকায় যেখানে খুশি টিলি ট্রেনে বিনা খরচে ভ্রমণ করতে পারবে।

তাও যতবার খুশি। যে কার্ডটি ইস্যু করা হয়েছে টিলিকে তাতে তার নামও লেখা রয়েছে। টিলির এই বিরল প্রাপ্তির খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026