World

ভারতের সিনেমা দিয়ে রেল যাত্রার ২০০ বছর পালন করছে ব্রিটেন

ব্রিটেন তার রেল যাত্রার ২০০ বছর পূরণ করল। সেই উপলক্ষে অনেক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সেখানে জায়গা পেল ভারতের একটি মাইলফলক সিনেমা।

ব্রিটেন হল পৃথিবীর সেই দেশ যেখানে প্রথম রেল চালু হয়েছিল। পৃথিবী চিনেছিল এই দ্রুতগামী যানকে। ১৮২৫ সালে প্রথম রেল তার যাত্রা শুরু করে ব্রিটেনে। ব্রিটেন তার রেল যাত্রার ২০০ বছর পালন করছে বেশ ধুমধাম করেই।

অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেসব অনুষ্ঠানে জায়গা পেয়েছে ভারতের একটি সিনেমা। ভ্যালেন্টাইনস ডে-তে ২ দেশের সাংস্কৃতিক সম্পর্ককে সামনে রেখে প্রেমের যাদুকাঠি ছুঁইয়ে দেবে ভারতের এই সিনেমা। যা ভালবাসার দিনে এক প্রতীক হয়ে থাকতেই পারে।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তার ৩০ বছর পালন করতে চলেছে। সেই ৩০ বছর পূরণ করাটা আরও ঝলমলে হয়ে উঠবে ব্রিটেনের রেলওয়ে নেটওয়ার্কের অনুষ্ঠানে তার অন্তর্ভুক্তি দিয়ে।

লন্ডনের প্যাডিংটন রেলস্টেশন, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

ব্রিটেন ডিডিএলজে-কেই বেছে নিয়েছে প্রেমের দিনে প্রেমের ভাষায় তাদের রেল যাত্রার ২০০ বছর পূর্তি উৎসব পালনে। শাহরুখ খান ও কাজল অভিনীত ডিডিএলজে এমন এক সিনেমা যার অনেকটা ব্রিটেনের বিভিন্ন জায়গায় চিত্রায়িত হয়েছিল।

সেখানে ব্রিটেনের কিংস ক্রস রেলস্টেশনেই রাজ ও সিমরন অর্থাৎ সিনেমার নায়ক নায়িকার প্রথম দেখা। সেটাই এবার সামনে তুলে ধরে প্রেমের ভাষা বোঝাতে চাইছে ব্রিটেন রেল নেটওয়ার্ক।

এর মধ্যে দিয়ে ২ দেশের সাংস্কৃতিক সম্পর্ক যেমন তুলে ধরা হবে, তেমনই ট্রেন যাত্রা ও প্রেমকে তুলে ধরা হবে এই সিনেমাকে সামনে রেখে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026