World

প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিল একটা পাখি

প্রশাসনের কার্যত রাতের ঘুম কেড়ে নিয়েছে একটা ছোট্ট পাখি। একটা পাখি কার্যত প্রশাসনকে ঘোল খাইয়ে ছাড়ছে। কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না আধিকারিকরা।

দাপুটে সব পুলিশ আধিকারিক থেকে অত্যন্ত দক্ষ পুলিশকর্মী, সকলেরই এখন মাথায় হাত। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। অপরাধী কে, প্রথমে সেটাই বুঝে উঠতে পারছিলেন না তাঁরা।

তারপর জানতে পারেন একটি পাখি তাঁদের সব গণ্ডগোল করে দিয়েছে। তাঁদের ভুল পথে চালিত করছে। তাঁদের ভুল বোঝাচ্ছে। শুরুটা ছিল একটা সাইরেনের শব্দ।

ওই সাইরেনের শব্দ শুনে পুলিশকর্মীদের মনে হয় তাঁদের পুলিশের গাড়িতেই যাবতীয় গণ্ডগোল হয়েছে। যখন তখন সাইরেন বেজে উঠছে। যা তাঁদের মুশকিলে ফেলে দিচ্ছে।

কিন্তু ভাল করে খতিয়ে দেখতে গিয়ে আধিকারিকরা দেখেন গাড়ির সাইরেন নয়, পুলিশের গাড়ির সাইরেন হুবহু নকল করে নিয়েছে একটি পাখি। আর সেই যা সমস্যা তৈরি করার করছে। যখন তখন সে ওই সাইরেনের ডাক ডেকে উঠছে।

পুলিশ ভাবছে তাদের গাড়ি থেকে সাইরেন বাজছে। তারা সেইমত তটস্থ হচ্ছে। কিন্তু পরে দেখা যাচ্ছে ওটা গাছের ডালে বসা এক পাখির কাণ্ড যে কেবল শুনে শুনে পুলিশের গাড়ির সাইরেন ১০০ শতাংশ নকল করে নিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, ব্রিটেনের অক্সফোর্ডশায়ার-এর টেমস ভ্যালি থানার পুলিশ পাখির এই হুবহু নকল করা সাইরেনের জ্বালায় ওষ্ঠাগত। এমন অবস্থা যে কয়েকজন পুলিশ তো ওই পাখিকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি তুলেছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026