World

আকাশ থেকে নেমে এল ১ বছর আগে হারিয়ে যাওয়া পোষা সাপ

১ বছরের অপেক্ষা শেষ। কেউ ভাবতেই পারেননি যে তাকে আর ফেরত পাওয়া যাবে। কিন্তু সে ফিরল। আকাশ থেকে ঝুপ করে মেঝেতে পড়ল সে।

পোষা সাপের কথা খুব বেশি শোনা যায়না। কিন্তু এ সাপটি পোষা ছিল। সেই পোষা সাপ ১ বছর আগে একদিন আচমকাই হারিয়ে যায়। তার মালিক তাকে অনেক খুঁজেও পাননি। অগত্যা হাল ছেড়ে দেন।

তারপর ১ বছর কেটে যায়। তাকে যে আর পাওয়া যাবেনা এটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন সকলে। তার মনিবও এটা নিশ্চিত হয়ে যান যে অ্যাগনেস তাঁর কাছে আর ফিরবে না।

কিন্তু পৃথিবীতে এমন কত কিছুই তো ঘটে যার ব্যাখ্যা হয়না। সাপটিও তেমন ভাবেই ফিরে এল। আকাশ থেকে ঝুপ করে পড়ল সে।

পড়ল এসে বাগানে। আর তাকে এভাবে যে ফিরিয়ে দিয়ে গেল সেটি একটি কাক। কাকটিই মুখে করে সাপটিকে তুলে নিয়ে এসে বাগানে ফেলে দেয়।

বাগানটি অবশ্য সাপটির মালিকের নয়। কাছেই একজনের। বাগানে সাপ দেখে তাঁরা আবার পশু উদ্ধার সংস্থায় খবর দেন। উদ্ধারকারীরা এসে সাপটিকে বাগানে না পেলেও ওই বাড়ির গ্যারাজের চাল থেকে উদ্ধার করেন।

এদিকে সাপ পাওয়ার খবর আশপাশে ছড়াতে সময় নেয়নি। এক মহিলা সেখানে এসে হাজির হয়ে সাপটিকে দেখতে চান।

তাঁকে দেখানো হলে তিনি চিনতে পারেন যে এই তাঁর ১ বছর আগে হারিয়ে যাওয়া অ্যাগনেস। ওই মহিলা এটা দেখেও অবাক যে সাপটি ঠান্ডার মধ্যেও এতদিন বেঁচে ছিল। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের স্পেনিমুর-এ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026