World

বল নয়, ফুটবল মাঠে জালে জড়াল অন্য কিছু

ফুটবল মাঠের ২ ধারে গোলপোস্ট থাকে। তাতে জাল দেওয়া থাকে। সেই জালে বল জড়িয়ে গোল হয়। এবার জলে জড়াল বটে, কিন্তু বল নয়।

ফুটবল মাঠে বল জালে জড়ানোই ২ দলের প্রধান লক্ষ্য। সেজন্য চলে আপ্রাণ লড়াই। প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করেই যত কসরত। গোল করতে পারলে আনন্দের বন্যা। প্রতিপক্ষের জালে বল জড়াতে পারলে সমর্থক দর্শকেরাও আনন্দে আত্মহারা হয়ে যান।

এবার সেই গোলের জালে যা জড়াল তা দেখে কিন্তু কেউই আনন্দে আত্মহারা হতে পারলেননা। বরং চিন্তায় পড়ে যান। কারণ যেটা জড়িয়েছিল তা বল নয়।

ইংল্যান্ডের চেলট্যান্যাম-এর এক কোণা থেকে একটি ফোন পান উদ্ধারকারীরা। ফোনে যা শোনেন তাতে তাঁরা আর দেরি না করে ঘটনাস্থলে হাজির হন। একটি ফুটবল মাঠে হাজির হন তাঁরা।

সেখানে কোনও ফুটবল ম্যাচ চলছিল না। বরং ফাঁকা মাঠ পড়েছিল। তারই একটি গোলপোস্টের জালের সামনে এসে উদ্ধারকারীরা দেখেন জালে জটিল ভাবে জড়িয়ে গেছে একটি হরিণ।

মুন্টজ্যাক হরিণের দলে পড়ে সেটি। হয়তো ওই জালে জড়িয়ে যাওয়ার পর সে জাল ছাড়িয়ে বার হওয়ার জন্য ছটফট করে। তার ফলে বার হওয়া দূর আরও জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায় হরিণটি।

উদ্ধারকারীরা দ্রুত ওই হরিণটিতে গোলের জাল থেকে উদ্ধার করেন। উদ্ধারকারী সংস্থার তরফে অনুরোধ করা হয়েছে যখন খেলা হচ্ছেনা, তখন যেন ফুটবল মাঠের গোলপোস্টের জাল খুলে রাখা বা গুটিয়ে তুলে রাখা হয়। যাতে আগামী দিনে কোনও প্রাণি এভাবে তাতে জড়িয়ে না যায়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026