World

অগ্নিকুণ্ডের পিছন থেকে উদ্ধার ১০০ বছর পুরনো রহস্যজনক চিঠি

এ রহস্য চিন্তায় ফেলেছে। কারণ যে চিঠিগুলি উদ্ধার হয়েছে তা রহস্যাবৃত। তাও আবার পাওয়া গিয়েছে অগ্নিকুণ্ডের পিছন থেকে। পেয়ে নতুন চিন্তায় দম্পতি।

১ বছর হয়েছে একটি পুরনো বাড়ি তাঁরা কিনেছেন। পুরনো বাড়ি কেনার পর তা আস্তে আস্তে সারাচ্ছিলেন। এবার হাত দিয়েছিলেন বহু বছর পুরনো এ বাড়ির একটি ঘরে থাকা ফায়ার প্লেসে। শীতের দিনে ঘর গরম রাখার জন্য এখন রুম হিটার ব্যবহার হয়। কিন্তু একটা সময় ঘরের মধ্যে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়েই ঘর গরম রাখা হত।

সেই ফায়ার প্লেসটি ভেঙে মেরামতি করার সময় ফায়ার প্লেসের পিছন থেকে উদ্ধার হয় কয়েকটি চিঠি। যা জনৈক মহিলাকে লেখা। চিঠিগুলি পাঠানো হয়েছিল ১৯৩০-এর দশকে বিভিন্ন সময়ে।

চিঠিগুলি উদ্ধার হওয়ার পর দম্পতি বেশ অবাক হয়ে যান। তাঁরা এটাই বুঝতে পারছেন না, চিঠিগুলি ফায়ার প্লেসে পুড়িয়ে দেওয়ার জন্য ফেলা হয়েছিল, নাকি ফায়ার প্লেসের পিছনের দিকে রাখা হয়েছিল যাতে কারও নজরে না পড়ে।

তবে তাঁরা এ চিঠি নিজেদের কাছে না রেখে তা ফেরত দিতে চান। যে মহিলাকে চিঠিগুলি লেখা হয়েছিল তাঁর সম্বন্ধে খোঁজ নিতে তাঁরা যোগাযোগ করেন যাঁর কাছ থেকে বাড়িটি গতবছর কিনেছিলেন তাঁর সঙ্গে।

কিন্তু এ বাড়ির পুরনো বাসিন্দা হলেও তিনি ওই নামের কাউকে চেনেন না। এখন চিঠিগুলি কার্যত রক্ষার দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ডের চেশায়ার-এর বাসিন্দা পার্কার দম্পতি।

তাঁরা চান ওই চিঠি যে মহিলাকে লেখা তাঁর কোনও আত্মীয়পরিজনের হাতে সেগুলি তুলে দিতে। এই ঘটনার কথা দ্যা মিরর সহ তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফলে এ কাহিনি এখন গোটা বিশ্বের জানা।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026