World

সামান্য চোখের ভুলে খাদের কিনারায় পৌঁছে গেলেন উদ্ধারকারীরা

সামান্য একটা চোখের ভুল যে কত কাণ্ড ঘটিয়ে দিতে পারে তার উদাহরণ মিলল হাতেনাতে। যে ঘটনার কথা সর্বত্র ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

গভীর খাদ। তাও আবার অনেক জায়গা কাদায় ভরা। ফলে সেখানে পা পড়লে আর রক্ষা নেই। পা পিছলে সোজা খাদের নিচে গিয়ে পড়তে হবে। সেক্ষেত্রে বাঁচার সম্ভাবনা কম। সেই বিপদসংকুল খাদের ধারে নজর পড়ে কয়েকজনের। আর যা দেখেন তাতে তাঁরা রীতিমত চমকে ওঠেন।

দেখেন খাদের ঢালে কোনোক্রমে আটকে আছে একটি কুকুর। সারা গায়ে কাদা মাখা। বোঝাই যাচ্ছে খাদের কাদামাটি সারা গায়ে লেপ্টে গেছে। বেশিক্ষণ তো কুকুরটির পক্ষে ওখানে ওভাবে আটকে থাকা সম্ভব হবে না!

দ্রুত তাকে উদ্ধার করতে না পারলে কুকুরটিকে বাঁচানো যাবেনা। আবার তাঁদের পক্ষে ওই খাদের ঢালে নেমে উদ্ধারও সম্ভব নয়।

যাঁরা কুকুরটিকে দেখতে পেয়েছিলেন তাঁরা দ্রুত খবর দেন উদ্ধারকারীদের। খবর পেয়ে ইংল্যান্ডের ক্লিথর্পস বিচ এরিয়ার থর্প পার্কের ওই খাদের কাছে পৌঁছতে বেশি দেরি করেননি উদ্ধারকারীরা।

তাঁরা এসে দেখেন কুকুরটি ঠিক ওই অবস্থাতেই আটকে আছে ঢালে। ঝুঁকির হলেও তাঁদের দক্ষতাকে কাজে লাগিয়ে কুকুরটিকে তোলার ব্যবস্থা করেন উদ্ধারকারীরা।

চোখের ভুল ঘটানো কুকুর, ছবি – সৌজন্যে – ফেসবুক – @CleethorpesWildlifeRescue

আর তুলতে গিয়ে তাঁরা হতবাক হয়ে যান। হুবহু রক্তমাংসের কুকুরের মত হলেও আদপে সেটি কুকুর নয়, কুকুরের মূর্তি। যা ওই খাদের ঢালে আটকে ছিল। কে বা কারা ওই কুকুরের মূর্তি ওখানে ফেলে গিয়েছিলেন তা জানা যায়নি। তবে এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026