World

দুর্গে পাওয়া গেল বোতলবন্দি রহস্যময় জেমস বন্ড বার্তা

এ দুর্গ একটি হেরিটেজ। সেই হেরিটেজ-এর তরফেই সোশ্যাল মিডিয়ায় এ কথা জানানো হয়েছে। একটি বোতলবন্দি জেমস বন্ড বার্তা এখন তাদের রহস্যময় মাথাব্যথা।

এ দুর্গের যথেষ্ট খ্যাতি রয়েছে। প্রায় ৮০০ বছরের পুরনো দুর্গটি এখন হেরিটেজ তকমা পেয়েছে। জলের ধারে এই দুর্গে এখনও মানুষ থাকেন। তবে যাঁরা দেখভালের দায়িত্বে আছেন তাঁরা। দুর্গের দোতলায় যেখানে দুর্গের দায়িত্বে থাকা আধিকারিকরা থাকেন, সেখানে সাফসাফাইয়ের কাজ চলছিল।

ঘর গরম রাখার জন্য যে ফায়ারপ্লেস থাকে তেমনই একটি অব্যবহৃত ফায়ারপ্লেস রয়েছে সেখানে। সেই ফায়ারপ্লেস সাফাই করার সময় একটি বোতল পান কর্মীরা।

সেই বোতলের মধ্যে একটি চিরকুট ছিল। সেটি বোতল থেকে কৌতূহল নিয়ে বার করা হয়। সেই চিরকুট খুলতে দেখা যায় একটি জেমস বন্ড বার্তা রয়েছে সেখানে।

জেমস বন্ড যে একজন গুপ্ত এজেন্ট এবং তা কাউকে বলা উচিত নয়, সেটাই লেখা ছিল তাতে। যার আদপে অর্থ কি তা বুঝতে পারছেন না কেউই।

তবে সেটি যে ১৯৬৬ সালে লেখা হয়েছিল সেটা পরিস্কার। তারপর থেকে সেটি এভাবেই হয়তো বোতলবন্দি অবস্থায় পড়েছিল এখানে।

আপাতত সোশ্যাল মিডিয়ার হাত ধরেই এই রহস্যের কিনারা করতে চাইছেন এই দুর্গের দায়িত্বে থাকা মানুষজন। ব্রিটেনের দায়িত্বে থাকা এই জার্সি ক্যাসল এখন এক দেখার জায়গা।

দুর্গের জেমস বন্ড বার্তা, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @jerseyheritage

সেখানে কেন এমন একটি বার্তা বোতলবন্দি অবস্থায় ছিল, কেই বা এটা লিখেছিলেন, কেনই বা লিখেছিলেন, সে রহস্যভেদ করতে সকলকেই সোশ্যাল মিডিয়া মারফত অনুরোধ করেছে জার্সি হেরিটেজ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026