গাধা, প্রতীকী ছবি
তার মা মারা যাওয়ার পর থেকেই সে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিল। এদিকে একটা সময়ের পর এই না খাওয়া তার পেটের সমস্যা তৈরি করতে শুরু করে। গাধাটির পেটের সমস্যা যে মামুলি নয় তা পশু চিকিৎসকেরা বুঝতে পারছিলেন। তাই তার পাকস্থলী যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়।
আর তা করতে গিয়ে পশু চিকিৎসকেরা যা দেখেন তাতে তাঁরাও প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিতে পারছিলেননা সমস্যা মেটাতে কি করা যেতে পারে। দেখা যায় গাধাটির পাকস্থলীতে প্রচুর পরিমাণে খাবার জমাট বেঁধে রয়েছে।
খাবারগুলি দীর্ঘ সময় ধরে জমাট বেঁধে আটকে আছে ক্ষুদ্রান্ত্র প্রবেশ দ্বারে। খাবার সাধারণত পরিপাক হয়ে বর্জ্যটি ক্ষুদ্রান্ত্রে পৌঁছে যায় পাকস্থলী থেকে। এক্ষেত্রে যেমন নর্দমার মুখে কিছু আটকে গেলে জল যায়না, তেমনিভাবে জমাট খাবার আটকে ক্ষুদ্রান্ত্রে কিছুই যাচ্ছিল না।
চিকিৎসকেরা কিছুতেই বুঝতে পারছিলেননা কি করা যায়। অবশেষে দেখা যাক কি হয় এমন একটা মানসিকতা নিয়ে গাধাটির নাক দিয়ে নল ঢুকিয়ে সেই নল দিয়ে পাকস্থলীতে কোলা পাঠানো শুরু হয়।
কিছুটা কিছুটা করে কোলা ক্রমাগত পাকস্থলীতে পাঠানো হতে থাকে। দেখা যায় কাজ হচ্ছে। কোলা ওই জমাট বাঁধা খাবারে মিশে সেই জমাটকে নরম করা শুরু করেছে।
তাই এই পদ্ধতি থেকে সরে না এসে বরং ৪ দিন ধরে মোট ২৪ লিটার কোলা গাধার পাকস্থলীতে পাঠান চিকিৎসকেরা। আর তাতেই কাজ হয়।
জমাট বাঁধা খাবার একেবারে নরম হয়ে শরীরের স্বাভাবিক নিয়মে তা ক্ষুদ্রান্ত্রে পৌঁছে যায়। পাকস্থলী পরিস্কার হয়ে যায়। দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের ডেভনের সিডমাউথ নাম শহরে এভাবেই এক গাধার জীবনরক্ষা করল ২৪ লিটার কোলা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…