Lifestyle

ফ্রাইংপ্যানে বিশেষ খাবার নিয়ে ছুট, আজব উৎসবে শামিল নানা বয়সের মানুষ

এও এক খেলা। এও এক উৎসব। এমন এক শতাব্দী প্রাচীন উৎসব যার জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন মানুষজন। জানেন কোথায় হয় এই আজব মজা?

প্রতিযোগীরা যেকোনও বয়সের হতে পারেন। নারী পুরুষ নির্বিশেষে যোগদানও করতে পারেন। বিশেষ পোশাক থাকবে পরনে। আর হাতে থাকবে একটি ফ্রাইংপ্যান। সেই ফ্রাইংপ্যানে থাকবে সবে ভাজা একটি প্যানকেক। নামে ইংরাজিয়ানা থাকলেও ভারতের প্রায় প্রতি পরিবারেই জলখাবার হিসাবে এই খাবারটি জনপ্রিয়।

এমনকি স্কুল থেকে অফিসের টিফিনেও এ খাবারের জুড়ি নেই। তবে যে প্রতিযোগিতার কথা হচ্ছে তা ভারতে হয়না। হয় প্যানকেকের দেশ ইংল্যান্ডে। তাই সেখানে মানুষের কাছে সেটি কেবলই প্যানকেক। ভারতের গোলারুটি বা চটপট মোগলাই নয়।

প্রতিযোগিতার নিয়ম হল প্যানকেকটি ফ্রাইংপ্যান থেকে পড়বে না। সেভাবেই ছুটতে হবে। ছোটার মাঝে প্যানকেকটিকে ফ্রাইংপ্যানের মধ্যে এদিক ওদিকও করতে হবে। বেশ কঠিন কাজ। তবে এই খেলায় অংশ নেওয়ার জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন ব্রিটেনের মানুষ।

নিয়ম হল ইস্টার পালনের ঠিক ৪৭ দিন আগে শ্রোভ টিউসডে-তে হয় এই উৎসব। ইস্টার যে রবিবার পড়ে তার ৪৭ দিন আগে মঙ্গলবার হয়। ফলে এই শ্রোভ টিউসডে মঙ্গলবারই পড়ে। তবে তারিখটা প্রতিবছর আলাদা হয়।

চলতি বছরে ১৩ ফেব্রুয়ারি হয়ে গেল এই প্যানকেক রেস। ডিম, দুধ, ময়দা এবং নুন দিয়ে মেখে একটি গোলা তৈরি করে তা ফ্রাইংপ্যানে খুব পাতলা করে ভেজে তৈরি হয় প্যানকেক।

যা ইংল্যান্ডে জনপ্রিয় হয়েছিল ১৪০০ শতাব্দীতে। সেই প্যানকেক নিয়ে দৌড়ের বাৎসরিক উৎসবে শামিল হতে সারাবছর অপেক্ষা করে থাকেন ব্রিটিশরা।

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026