World

মোবাইল নিয়ে সেলফি তুলল শেয়াল

শেয়াল প্রাণিটিকে সকলে চালাক বলেই জানেন। তবে এবার তার চালাকির নমুনাও দেখতে পাওয়া গেল। মোবাইল ফোন নিয়ে সেলফি তুলল শেয়াল।

প্রাণিদের সুরক্ষার কাজে নিযুক্ত এক ব্যক্তির সঙ্গে এমন ঘটনা ঘটল যা তিনি হয়তো জীবনেও ভুলতে পারবেননা। তিনি জঙ্গলে প্রাণি সুরক্ষা বিষয়ক কিছু ভিডিও মোবাইলে তুলছিলেন। সেই সময় একটি শেয়াল দেখতে পান তিনি। তার ছবিও তাঁর মোবাইলে উঠে যায়।

এদিকে শেয়ালটিও তাঁকে দেখতে পায়। এগিয়ে আসে তাঁর দিকে। মোবাইলটি দেখে তার কৌতূহল হয়। শেয়াল এবার মোবাইলের কাছে চলে আসে।

তখনও ওই ব্যক্তি বুঝতে পারেননি কি হতে চলেছে। মোবাইলটির কাছে এসে আচমকা শেয়ালটি মোবাইলটি ছিনিয়ে নিয়ে ছুট লাগায়। জঙ্গলের মধ্যে বেশ কিছুটা ছুটে যায় সে।

তারপর মোবাইলটি মুখ থেকে নামায়। ভিডিও গ্রহণ তো চালু ছিল। ফলে শেয়ালের সেলফি ভিডিও রেকর্ড হয়ে যায় ওই মোবাইলে। যেখানে তাকে দেখা যায় নানাভাবে মোবাইলের সামনে মুখ এনে বোঝার চেষ্টা করতে যে কি হচ্ছে। তার কৌতূহলী মুখ চোখ স্পষ্ট ধরা পড়েছে মোবাইলে।

এদিকে শেয়ালটির একটি পায়ে আঘাত ছিল। সেই আঘাত লাগা পা নিয়েই মোবাইল মুখে ছুট দেয় সে। পরে অবশ্য সেই মোবাইল ফেরত পান ওই ব্যক্তি। তারপর রেকর্ড হওয়া ছবি দেখতে গিয়ে কার্যত অবাক হয়ে যান তিনি।

ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। আরও একটি শেয়ালও ওই আঘাত লাগা শেয়ালটির সঙ্গে ছিল। তাকে পরে খুঁজে পান ওই প্রাণি সুরক্ষার কাজে নিযুক্ত ব্যক্তি। শেয়ালের সেলফি তোলার খবরটি নানা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026