নিথ নদী, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
নদীর জলের স্বাভাবিক একটা রং থাকে। সেই জল বয়ে চলে নিরন্তর। তা নিয়ে কারও মাথাব্যথাও থাকেনা। কিন্তু সেই জলের রং যদি হঠাৎ করে বদলে যায়, তাহলে তো চিন্তার বিষয়। সেটাই হয় ২০১১ সালে। আচমকাই একদিন দেখা যায় নদী জলের রং সম্পূর্ণ বদলে গেছে।
সাধারণ জলের রং থেকে সেটা গাঢ় কমলা রংয়ের রূপ নিয়েছে। আর সেই কমলা জলের স্রোত বয়ে যাচ্ছে নদী দিয়ে। সকলেই অবাক হয়ে যান। শুরু হয় কারণ খোঁজা।
এই সময় বিশেষজ্ঞেরা খোঁজ নিতে শুরু করেন। মনে করা হয় স্থানীয় একটি লৌহ আকরিক খনি থেকে লৌহ আকরিক জলে মিশে যায়। তার জেরেই আচমকা কমলা হয়ে যায় এই জলের রং।
যা জলের রংই শুধু বদলে দেয়নি, মাছদের জন্যও সর্বনাশের কারণ হয়। প্রচুর মাছ বাতাসের অভাবে নিথর দেহে জলে ভাসতে থাকে। এই জল বেশ কয়েকদিন বয়ে যায় নদীর একাংশ দিয়ে।
ওয়েলসের নিথ নদীর জলের এই রাতারাতি রং বদল হইচই ফেলে দেয়। বিশ্বজুড়ে এ খবর ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পর প্রশাসনের হস্তক্ষেপে সমস্যা মেটে। ফের নিথ নদী তার পুরনো রূপ ফিরে পায়।
তবে এখনও তার সেই গাঢ় কমলা রংয়ের জলের কথা মুখে মুখে ঘোরে। চূড়ান্ত দূষণের ফলে সে সময় প্রচুর মাছের এভাবে শেষ হয়ে যাওয়া মানুষকে নাড়া দেয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…