World

প্রায় দেড় লক্ষ টাকায় বিক্রি হল ১টা পাতিলেবু

১টা পাতিলেবুর দাম প্রায় দেড় লক্ষ টাকা। যা শুনে অনেকেই বিশ্বাস করতে পারছেন না। কিন্তু তাই তো হল। হওয়ার অবশ্য যথেষ্ট কারণও রয়েছে।

১টা পাতিলেবুর দাম কেমন হতে পারে তা সকলেরই জানা। যে দেশেই পাতিলেবু বিক্রি হোক না কেন দামের ফারাক থাকলেও তা দেড় লক্ষ টাকা হতে পারেনা। কিন্তু ১টা পাতিলেবু ১ লক্ষ ৪৭ হাজারের কিছু বেশি দামে নিলাম হয়ে গেল। যা কেনার এবং দেখার জন্য ভিড় বেশ নজর কাড়ল।

কি আছে ওই পাতিলেবুতে? আসলে উনবিংশ শতাব্দীর ১টি ক্যাবিনেট নিলামে বিক্রি করতে চাইছিল এক পরিবার। সেজন্য সেই ক্যাবিনেটের ছবি তোলার কাজ চলছিল।

তখনই সেই ক্যাবিনেটের একদম পিছন থেকে একটি শুকিয়ে যাওয়া পাতিলেবু উদ্ধার হয়। যার গায়ে লেখা ছিল ১৭৩৯ সালে সেটি উপহার দেওয়া হয় এক মহিলাকে। হিসাবে বার হয় সেই শুকিয়ে যাওয়া পাতিলেবুর বয়স ২৮৫ বছর।

২৮৫ বছরের একটা পাতিলেবু! ব্রিটেনের ওই পরিবার স্থির করে তারা ওই পাতিলেবুটিকেও নিলামে বিক্রি করবে। দেখা যায় ওই ২৮৫ বছর বয়স্ক পাতিলেবু নিলামে কিনতে মানুষের উৎসাহ চরমে ওঠে। অবশেষে ১ হাজার ৭৮০ ডলারে বিক্রি হয় পাতিলেবুটি।

এদিকে যে ক্যাবিনেট থেকে সেটি উদ্ধার হয়, সেই ক্যাবিনেটের দাম ওঠে মাত্র ৪০ ডলার। এমন এক শতাব্দী প্রাচীন পাতিলেবু যে তাদের বাড়িতেই ছিল তা জানতও না ওই পরিবার। ক্যাবিনেটটি বিক্রি করতে গিয়েই নজরে পড়ল সেটি। যা তাদের রাতারাতি ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে গেল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026