মহারাজা দলীপ সিং, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
সময়টা ১৯২৪ সাল। ১০০ বছর আগের কথা। সে সময় পঞ্জাবের শেষ শিখ রাজার ছেলে ইংল্যান্ডের থেটফোর্ড শহরে তাঁদের একটি পুরনো বাড়ি মিউজিয়াম গড়তে দান করেন। পঞ্জাবের শেষ শিখ রাজা মহারাজা দলীপ সিংয়ের ছেলে প্রিন্স ফ্রেডরিক দলীপ সিংয়ের সেই দান করা বাড়িটি একটি মিউজিয়াম হিসাবে গড়ে ওঠে। যা ওই শহরের মানুষের অন্যতম আকর্ষণে পরিণত হয়।
এরপর শতবর্ষ পার হয়েছে। এবার সেই মিউজিয়ামে মহারাজা দলীপ সিং ও তাঁর পরিবারের কাহিনি মানুষের সামনে তুলে ধরার বন্দোবস্ত পাকা করার চেষ্টা শুরু হল।
এজন্য ব্রিটেনের দ্যা ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ড এই মিউজিয়ামকে ২ লক্ষ পাউন্ড সাহায্য দান হিসাবে দিয়েছে। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ১১ লক্ষ টাকার কিছু বেশি।
এই বিশাল অঙ্ক ব্যয় করে মিউজিয়ামে বিভিন্ন রকম প্রদর্শনী ও কর্মযজ্ঞের মধ্যে দিয়ে মহারাজা দলীপ সিং ও ওই রাজপরিবারের কথা বলা হবে।
বিভিন্ন আয়োজনও করা হবে যাতে রাজপরিবারের কাহিনি সব মানুষ জানতে পারেন। এর মধ্যে দিয়ে ব্রিটেনের থেটফোর্ড শহরের ঐতিহ্যও বৃদ্ধি পাবে।
মিউজিয়ামে এবার ওই অনুদানের হাত ধরে যে পরিকাঠামো তৈরি করা হবে সেখানে মহারাজা দলীপ সিং ও তাঁর পরিবারের নানা জানা অজানা কাহিনি সামনে তুলে আনা হবে। তাঁর ছেলের সম্বন্ধেও মানুষকে জানানো হবে। জানানো হবে তাঁর ২ মেয়ে প্রিন্সেস সোফিয়া এবং ক্যাথরিন দলীপ সিং-এর নানা কাহিনিও।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…