World

সমুদ্রের তীরে প্রচুর নীল বল, আসলে ওগুলো কি জানতে কৌতূহলী মানুষের ভিড়

সমুদ্রের ধারে বালির লম্বা তট। সেখানেই মানুষ বেড়াতে যান। সমুদ্র স্নান করেন। সেখানে আচমকাই আবির্ভূত হয় প্রচুর নীল বল।

শয়ে শয়ে নীল বল ভেসে আসছে সমুদ্র থেকে। একটা নয়, একাধিক সমুদ্রসৈকতেই এমনটা হচ্ছে। কি ওগুলো! ওগুলো কি কোনও প্রাণি! নাকি অন্য কিছু! সমুদ্রের ধারে সেই সময় বালির ওপর ঘুরে বেড়ানো মানুষজনের কৌতূহলের পারদ চড়তে থাকে। তাঁরা বুঝে উঠতে পারছিলেননা ওগুলো ঠিক কি।

নীল বলগুলো পরে দেখা যায় রবারের তৈরি। তবে খুব নরম। কিন্তু এমন বল সমুদ্রের ঢেউয়ে ভেসে এল কোথা থেকে? দ্রুত প্রশাসনের কাছে খবর যায়।

পুলিশ এসে বলগুলো পরীক্ষা করে। তারপর বিশেষজ্ঞেরা পরীক্ষা করে জানতে পারেন ওগুলো আসলে এমন বল যা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হয়। বিদ্যুৎ কেন্দ্রের পাইপ পরিস্কার করতে এগুলো ব্যবহার করা হয়।

এমন হতে পারে যে কাছাকাছি কোনও বিদ্যুৎ কেন্দ্র থেকে এই অজস্র নীল বল সমুদ্রের জলে পড়ে গেছে। তারপর তা ভেসে ঢেউয়ের তালে তালে পৌঁছে গেছে আশপাশের সমুদ্রসৈকতগুলিতে।

খবর নিয়ে পুলিশ জানতে পারে ওই বলগুলি হার্টলপুল পাওয়ার স্টেশন থেকে বেরিয়ে সমুদ্রের জলে মিশেছে। তবে ওগুলো কোনও তেজস্ক্রিয় পদার্থ নয়। নেহাতই রবারের বল।

যদিও এটা সকলেই স্বীকার করে নিয়েছেন মানুষের ক্ষতি না করলেও এগুলি সামুদ্রিক মাছ ও প্রাণিদের জন্য অবশ্যই ক্ষতিকারক। তাই দ্রুত সেগুলো সমুদ্রের জল থেকে তুলে ফেলা জরুরি। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের বেশ কয়েকটি সমুদ্রসৈকতে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026