World

সারি দিয়ে গাড়ি দাঁড় করিয়ে দিল স্নান করার বাথটব

স্নান করার বাথটব অনেকের বাথরুমে না থাকলেও বস্তুটির সঙ্গে অনেকেই পরিচিত। সেই বাথটব যে কোথাও গাড়ির লাইন ফেলে দিতে পারে তা এবার বাস্তবে দেখা গেল।

বাথটব বস্তুটির সঙ্গে অনেকেই পরিচিত। হতে পারে সকলের বাড়ির বাথরুমে বাথটব থাকেনা। তবে সিনেমা, ছবিতে বাথটব অনেকেই দেখেছেন। অনেকে দেখেছেন হোটেলে বা বর্ধিষ্ণু পরিবারের বাথরুমে। বাথটব কিন্তু বাথরুমেরই শোভা। সেখানে স্নান করার অনুভূতিও অন্য রকম। কিন্তু বাথটব বাথরুম থেকে বাইরে এনে কেউ রাখেন না। ঘরের মধ্যেও নয়। সেখানে একটি বাথটব হাইওয়েতে কীভাবে গাড়ির লাইন করে দিতে পারে?

এটাই কিন্তু বাস্তবে হয়েছে। যার জন্য গাড়ির বিশাল লাইন পড়ে যায়। পরে পুলিশ এসে বিষয়টি সমাধান করে ফের গাড়ি চলাচল চালু করে।

ব্রিটেনের ড্রয়েটউইচের কাছে এম৫ হাইওয়েতে কিন্তু একটি বাথটব সব স্তব্ধ করে দিল কিছুটা সময়ের জন্য। এই হাইওয়ে ধরে যেতে গিয়ে থমকে যায় কয়েকটি গাড়ি।

রাস্তার ঠিক মাঝখানে রাখা রয়েছে একটি বাথটব। এই পরিত্যক্ত বাথটবটি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাড়ির চাকা যায় থেমে। পরপর গাড়ির লাইন পড়তে থাকে।

অনেকেই গাড়ি থেকে পুলিশকে ফোন করেন। পুলিশ সব জেনে দ্রুত ব্যবস্থা নেয়। পুলিশ এসে ওই বাথটবকে রাস্তার মাঝখান থেকে সরিয়ে নিয়ে যায়।

কে বা কারা এই বাথটব এভাবে হাইওয়ের ঠিক মাঝখানে রেখে গেল তার খোঁজ শুরু হয়েছে। এদিকে রাস্তার মাঝে রাখা বাথটবের জেরে অনেক গাড়ি থমকে যাওয়ায় ক্ষমা চেয়ে নিয়েছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026