বাবুল সুপ্রিয়র পর রাজ্য থেকে কেন্দ্রে দ্বিতীয় মন্ত্রী হলেন দার্জিলিংয়ের সাংসদ এসএস আলুওয়ালিয়া। মন্ত্রিসভার সম্প্রসারণে আলুওয়ালিয়া মন্ত্রী হতে পারেন, এমন কানাঘুষো বেশ কিছুদিন ধরেই দিল্লির অন্দরমহলে চলছিল। এদিন সেকথাই সত্যি হল। মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ হল মঙ্গলবার।
বেলা ১১টায় শুরু হয় নতুন মন্ত্রীদের শপথগ্রহণ। রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এখানে এসএস আলুওয়ালিয়া শপথবাক্য পাঠ করার পরই খাতায় কলমে বাংলা পেল কেন্দ্রীয় মন্ত্রিসভায় দ্বিতীয় মন্ত্রী।
এদিন মন্ত্রিসভায় নতুন মুখ ১৯ জন। রমেশ জিগাজিনাগি, রামদাস আঠাওলে, অনিল দাভে, ফগন সিং কুলস্তে, বিজয় গোয়েল সহ অন্যান্য নব্য মন্ত্রীদের সঙ্গে সঙ্গে এদিন জাভড়েকরকে ক্যাবিনেট মন্ত্রী পদে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরাও।
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…