National

কেরালার নাম বদলে সবুজ সংকেত দিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা

কেরালার নাম পরিবর্তনে সবুজ সংকেত দিয়ে দিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে অনেকটাই এগিয়ে গেল কেরালার নাম পরিবর্তন।

কেরালার নাম পরিবর্তনের দাবি উঠেছিল আগেই। ২০২৪ সালের ২৪ জুন কেরালা বিধানসভায় একটি রেজোলিউশন পাশ হয়। সেখানে কেরালার নাম বদল করার কথা বলা হয়। কেরালার নাম বদলে তা কেরালাম করার দাবি ওঠে। কেন এমন দাবি তার স্বপক্ষে যুক্তিও দেওয়া হয়।

জানানো হয় যেহেতু মালয়ালম ভাষায় কেরালা হল কেরালাম, তাই দেশের দক্ষিণ প্রান্তের এই রাজ্যের নাম কেরালাম করা হোক। কেরালা সরকার এরপর কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানায় কেরালার নাম বদলের।

সংবিধানের ৩ নম্বর ধারা মেনে এই নাম বদলের আবেদন জানানো হয়। কারণ কোনও রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি সংবিধানের ৩ নম্বর ধারায় স্পষ্ট করা আছে।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেরালার নাম পরিবর্তনের বিষয়টিতে সবুজ সংকেত দেওয়া হয়। ফলে কেরালার নাম কেরালাম করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতিও হয়ে গেল।

এবার বাকি নিয়মমাফিক ধাপ। যা পার করলেই কেরালা হয়ে যাবে কেরালাম। আগামী দিনে যে ভারতে কেরালা নামে কোনও রাজ্য আর থাকছে না তা মোটামুটি এদিনই পরিস্কার হয়ে গেছে।

ব্যাক ওয়াটার, পাহাড়সারি, ঘন জঙ্গল, সমুদ্র সব মিলিয়ে কেরালার সৌন্দর্য একদম অন্য। ফলে এ রাজ্যে সারাবছরই দেশি বিদেশি পর্যটকের ভিড় লেগে থাকে। পর্যটন এ রাজ্যের অর্থনীতির এক বড় ভরসা। এছাড়া কেরালা মশলার জন্যও বিখ্যাত। আগামী দিনে সেই রাজ্যের নাম বইয়ের পাতায় বদলে যেতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026