Business

বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী

বাজেটে সাধারণ মানুষের নজর থাকে আয়কর কাঠামো নিয়ে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে তা জানার জন্য। সেখানে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

লোকসভা ভোট থাকায় ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল কেন্দ্র। এবার নতুন সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হল। মঙ্গলবার বাজেট পেশ করার সময় আয়কর নিয়ে অর্থমন্ত্রী কি বলেন সেদিকে নজর ছিল সকলের।

সেখানে বড় ঘোষণা করেছেন তিনি। আয়করের ক্ষেত্রে নিউ রেজিম বা নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হয়েছে।

নতুন কর কাঠামোয় ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর প্রদান করতে হবেনা। ৩ থেকে ৭ লক্ষ টাকা বাৎসরিক আয় হলে ৫ শতাংশ কর প্রদান করতে হবে।

যদি বাৎসরিক আয় ৭ লক্ষ থেকে ১০ লক্ষের মধ্যে হয় তাহলে ১০ শতাংশ আয়কর প্রদান করতে হবে। ১০ থেকে ১২ লক্ষ টাকা বাৎসরিক আয় হলে ১৫ শতাংশ কর দিতে হবে।

১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার গণ্ডিতে যাঁরা পড়বেন তাঁদের গুনতে হবে ২০ শতাংশ আয়কর। আর ১৫ লক্ষ টাকার ওপর বাৎসরিক আয় মানে ৩০ শতাংশ কর প্রদান করতে হবে। বেতনভুক কর্মচারিরা নতুন ব্যবস্থার আয়কর কাঠামোয় বিভিন্ন চার্জের ভিত্তিতে ১৭ হাজার ৫০০ টাকা কর বাঁচানোর সুযোগ পাবেন।

ভোট অন অ্যাকাউন্ট পেশ করার সময় আয়কর কাঠামো নিয়ে কোনও কিছু না বললেও তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকার কিন্তু করের ক্ষেত্রে প্রথম বাজেটেই বড় ঘোষণা করে দিল।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026