Business

কৃষকদের মন পেতে ব্যাঙ্কে টাকা দেওয়ার ঘোষণা

কৃষকদের যাঁদের কাছে ২ হেক্টর পর্যন্ত জমির মালিকানা আছে, যেখানে তিনি চাষাবাদ করেন। সেই কৃষক বছরে ৬ হাজার টাকা করে কেন্দ্রে কাছ থেকে ইনকাম সাপোর্ট বা আয় সাহায্য হিসাবে পাবেন।

এই ৬ হাজার টাকা বছরে ৩ খেপে দেবে সরকার। প্রতি বার ২ হাজার টাকা করে পাবেন তাঁরা। যা সরাসরি তাঁদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা পড়বে। এর সব ব্যয়ভারই বহন করবে কেন্দ্র। এদিন বাজেট পেশ করতে গিয়ে এমনই ঘোষণা করলেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।

দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে কৃষক অসন্তোষ কেন্দ্রের ওপর চাপ বাড়াচ্ছিল। সেই অসন্তোষ রাস্তা উঠে এসেছে বারবার। লং মার্চ, থেকে খোদ দিল্লিতে কৃষকদের জমায়েত। নানা সময়ে কৃষক অসন্তোষ আদপে বিজেপির ভোট ব্যাঙ্কের পক্ষেই ভয়ংকর হয়ে উঠছিল।

কংগ্রেস আবার হালে ৩টি রাজ্যে ক্ষমতায় এসেই ঋণ মাফ করে চমক দিয়েছে। কৃষকদের মনও হয়তো পেয়েছে। এই অবস্থায় এবার লোকসভা ভোটের মুখে দাঁড়িয়ে অন্তর্বর্তী বাজেটে কৃষকদের জন্য যে মনমোহিনী কিছু থাকতে চলেছে তা মোটামুটি আশা করছিল সংশ্লিষ্ট মহল। হলও তাই।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026