SciTech

পৃথিবীর প্রথম নিরামিষাশী প্রাণির খোঁজ পেলেন বিজ্ঞানীরা, বয়স ৩০ কোটি বছর

পৃথিবীর প্রথম নিরামিষাশী প্রাণিদের মধ্যে অন্যতম এই প্রাণি। যাদের খোঁজ পাওয়া গেল গাছের গুঁড়িতে। এরা পৃথিবীর বুকে ঘুরত ৩০ কোটি বছরেরও আগে।

পৃথিবীতে প্রথম যে প্রাণি তারা জলে বাস করত। জল থেকেই স্থলে প্রাণিরা আসে। তারপর অনেক প্রাণি স্থলেই থেকে যায়। এভাবেই সময়ের সঙ্গে উড়তে থাকা প্রাণি। জলে থাকা প্রাণি। স্থলে থাকা প্রাণী এবং উভচর প্রাণি জন্মাতে থাকে।

জল থেকে যেসব প্রাণি স্থলে ঘোরা শুরু করে তারা শুরুতে মাংসাশী ছিল। এরা মাংসই খেত, গাছ পাতা ফলমূল নয়। কয়েক লক্ষ বছর কাটার পর স্থলে এমন প্রাণিও তৈরি হয় যারা নিরামিষভোজী। গাছ, পাতা, ফল, ঘাস এসব খেয়ে তাদের জীবন চলত। মাংস তারা খেত না।

এই প্রাণিরা পৃথিবীর বুকে প্রথম ঘুরতে শুরু করার সময়ের একটি প্রাণির খোঁজ পেলেন বিজ্ঞানীরা। এরাই ছিল পৃথিবীর প্রথম নিরামিষভোজী স্থলচর। ৩০ কোটি ৭০ লক্ষ বছর আগের একটি জীবাশ্ম জানান দিল সেই সময় এরা পৃথিবীর মাটিতে ঘোরা শুরু করেছিল।

কানাডার নোভা স্কোটিয়া প্রদেশে একটি গাছের মোটা গুঁড়ির বড় অংশ ভেঙে পড়েছিল। একদম মাটি ঘেঁষে যে মোটা গুঁড়ির অংশ বেঁচে ছিল তার মধ্যেই পাওয়া যায় এই প্রাণির মস্তিষ্কের একটি জীবাশ্ম।

এদের নাম টাইরানোরোটার হেবার্টি। এই খোঁজ কিন্তু বিজ্ঞানীদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। কারণ এতদিন পৃথিবীর মাটিতে বিচরণ করা প্রথম যে নিরামিষভোজী প্রাণির কথা বিজ্ঞানীদের জানা ছিল তার চেয়ে এই প্রাণিটির বয়স অনেক বেশি।

কয়েক লক্ষ বছর আগেও যে পৃথিবীর বুকে নিরামিষভোজী প্রাণি জন্মেছিল তা জানার পর নতুন করে এ বিষয়ে জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। পৃথিবী জুড়ে বিজ্ঞান সম্বন্ধীয় পত্রিকা সহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবরটি আলোড়ন ফেলে দিয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *