World

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের স্টলে ধাক্কা মেরে উল্টে গেল বাস, মৃত ১৮

ভাল চলছিল দোতলা বাসটা। যাত্রীও ছিল যথেষ্ট। গত বুধবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ৭টা নাগাদ বাসটি থাইল্যান্ডের নাখোন রাতচাসিমার হাইওয়ে ধরে ছুটে চলেছিল কালাসিনের দিকে। থাই পুলিশ জানিয়েছে, সেখানেই আচমকা নিয়ন্ত্রণ হারায় বাসটি। ব্রেক ফেল করে। তারপর হাইওয়ে ছেড়ে রাস্তার ধারের সারিবদ্ধ স্টলের বেশ কয়েকটি ভেঙে ঢালু ঘাসজমিতে উল্টে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়। ৩১ জন আহত। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।

প্রসঙ্গত পথ দুর্ঘটনার নিরিখে বিশ্বে এক নম্বরে রয়েছে লিবিয়া। তারপরই থাইল্যান্ডের স্থান। সেই থাইল্যান্ডেই নতুন এক দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ জনের। বুধবার একটি স্কুলবাসও থাইল্যান্ডে দুর্ঘটনার কবলে পড়ে। তবে এই ঘটনায় কোনও মৃত্যুর খবর নেই। কেবল বেশ কিছু পড়ুয়া আহত হয়।

News Desk

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কর্কট রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

সিংহ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026