World

বিশ্বের সবচেয়ে লম্বা গণেশমূর্তিটি ভারতে নেই, কোন দেশে রয়েছে সেটি

গণেশ পুজো নিয়ে মাতোয়ারা দেশ। কিন্তু বিশ্বের সবচেয়ে লম্বা গণেশমূর্তিটি ভারতে নেই। রয়েছে কাছের একটি দেশে। যে মূর্তির ৪ হাতে রয়েছে ৪টি ফল।

মহারাষ্ট্র থেকে দক্ষিণের রাজ্যগুলিতে গণেশ পুজোর রমরমা সবচেয়ে বেশি। এখন পশ্চিমবঙ্গেও বারোয়ারি গণেশ পুজোর প্রবণতা বাড়ছে। মহারাষ্ট্র বা তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে অতিকায় সব মূর্তি তৈরি করে পুজো হয় বিভিন্ন বারোয়ারিতে।

ভারতে গণেশ পুজোর হাত ধরেই কার্যত উৎসবের মরসুমের ঢাকে কাঠি পড়ে। তবে ভারতে গণেশ পুজো নিয়ে উন্মাদনা থাকলেও গণেশের সবচেয়ে বড় মূর্তিটি কিন্তু ভারতে নেই। রয়েছে কাছের একটি দেশে।

মূর্তিটি ৩০ মিটার বা ৯৮ ফুট লম্বা। আর যদি বেদী সমেত ধরা হয় তাহলে তা বেড়ে উচ্চতা দাঁড়ায় ৩৯ মিটার বা ১২৮ ফুট। যা ১২ থেকে ১৩ তলা বাড়ির সমান। মূর্তিতে ৮৫৪টি ব্রোঞ্জের ভাগ রয়েছে। গণেশের এই মূর্তি ১ পা এগিয়ে হাঁটার ভঙ্গিতে দাঁড়িয়ে।

এই ১টা পা এগিয়ে থাকা উন্নয়নের, এগিয়ে চলার প্রতীক। গণেশের মূর্তির ৪টি হাত। ৪ হাতে রয়েছে ৪টি ফল। আম, কাঁঠাল, আখ এবং কলা, এই ৪টি ফল মূর্তির ৪ হাতে জায়গা পেয়েছে। যা কৃষি উন্নয়নের প্রতীক। দাঁড়িয়ে থাকা এই গণেশমূর্তির পাদদেশে রয়েছে তাঁর বাহন ইঁদুর। যার হাতে থাকে মোদক। গণেশের প্রিয় মিষ্টি।

ভারতের পড়শি দেশ থাইল্যান্ডে রয়েছে বিশ্বের এই সবচেয়ে লম্বা গণেশমূর্তিটি। থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংকক থেকে কিছুটা দূরে অবস্থিত চাচোয়েংসাও প্রদেশ। সেখানেই রয়েছে খং খুয়িয়ান গণেশ ইন্টারন্যাশনাল পার্ক। ৪০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এই পার্ক অবস্থিত। যেখানে এই বিশাল গণেশমূর্তি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026