World

স্ত্রী বিরহে কাতর, নাওয়া খাওয়া ছেড়ে টানা ১ মাস শুধু বিয়ার পান

খাবারের একটা টুকরো দাঁতে কাটেননি। সারাদিনে খাবার বা পানীয় যাই বলা হোক, স্রেফ বিয়ার। টানা ১ মাস কেবল বিয়ার খেয়ে রইলেন এক ব্যক্তি।

তাঁর ঘরের চারধারে শুধু বিয়ারের বোতল সাজানো। মেঝে বলে কার্যত কিছু নেই। ১০০টির ওপর বিয়ারের বোতল ছড়িয়ে আছে চারধারে। তারই মাঝখান দিয়ে একটা সরু পথ করা। যেখান দিয়ে কোনওক্রমে ওই ব্যক্তি হাঁটাচলা করা, বাথরুমে যাওয়ার কাজটা চালাতেন।

বাড়িতে তিনি একা নন। তাঁর একটি ১৬ বছরের ছেলে রয়েছে। স্কুলে পড়ে। তারও কাছের মানুষ বলতে কেবল বাবা। কিন্তু সেই বাবার তো হুঁশই থাকেনা সারাদিন।

গত ১ মাস ধরে তিনি কেবল বিয়ারের ওপর জীবন চালাচ্ছেন। ১৬ বছরের ওই স্কুল ছাত্র বাবাকে খাওয়ানোর চেষ্টায় ত্রুটি রাখেনি। সে নিজে রান্না করে বাবাকে খাবার খাওয়ানোর চেষ্টা করেছে। বুঝিয়েছে কেন খেতে হবে। কিন্তু ৪৪ বছরের ওই ব্যক্তি তাঁর ছেলের কথাও কানে তোলেননি।

তাঁর ছেলের মতে, তার বাবার এই অবস্থা হয়েছে তার মায়ের সঙ্গে ডিভোর্সের পর থেকে। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদটা কিছুতেই মেনে নিতে পারেননি থাইল্যান্ডের বাসিন্দা ওই মধ্যবয়সী ব্যক্তি।

তিনি স্ত্রী বিরহে এতটাই কাতর হয়ে পড়েন যে খাওয়াদাওয়া, জল পান সব ছেড়ে দেন। কেবলমাত্র বিয়ারের ওপর ১ মাস কাটিয়ে দেন। এরপর একদিন তাঁর ছেলে স্কুল থেকে ফিরে দেখে তার বাবা খাটে অচেতন অবস্থায় পড়ে আছেন।

খবর যায় প্যারামেডিকদের কাছে। তাঁরা এসে পরীক্ষা করে জানতে পারেন ওই ব্যক্তির দেহে আর প্রাণ নেই। তিনি আসলে ১ মাস বিয়ার পান করেননি, বিয়ারই তাঁকে শেষপর্যন্ত খেয়ে নিয়েছে। বাবাকে হারিয়ে এখন একদম একা হয়ে পড়েছে ওই ১৬ বছরের কিশোর।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026